হাওজা নিউজ এজেন্সি: প্রয়াত বিশিষ্ট আলেম ও চিন্তাবিদ হযরত আয়াতুল্লাহ মুহাম্মাদ তাকী মিসবাহ ইয়াজদি (রহ.) বেকারত্ব, প্রয়োজনীয় পণ্য ও ওষুধের ওপর নিষেধাজ্ঞাসহ নানা সংকটের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বিনীত প্রার্থনা, আশাবাদ এবং তাঁর ওপর ভরসা রাখার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, এসব ইসলামী ও কোরআনিক শিক্ষার অনুসরণই মানুষকে সংকট মোকাবিলা করে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিতে পারে।
সংকট মোকাবিলায় করণীয়
হযরত আল্লামা মিসবাহ ইয়াজদি (রহ.) বলেন,
জীবনে যেসব কঠিন পরিস্থিতি ও বিপদ-আপদ আসে, সেগুলোর মুখে আমাদের প্রথম কর্তব্য হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে:
لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
অর্থ: ‘যাতে তারা বিনীতভাবে প্রার্থনা করে।’ (সুরা আল-আ‘রাফ, আয়াত: ৯৪)
আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের যা কিছু রয়েছে, সবই আল্লাহর পক্ষ থেকে। তাঁর ক্ষমতার সামনে কোনো শক্তিই প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তিনি যদি আমাদের বিজয়ী করার ইচ্ছা করেন, তাহলে আমাদের সব দুর্বলতা ও অক্ষমতা সত্ত্বেও আমরা অবশ্যই বিজয়ী হব। এ বিষয়টি কখনো ভুলে যাওয়া উচিত নয়। জীবনে সংকট দেখা দিলে সবার আগে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে।
আমাদের দ্বিতীয় কর্তব্য হলো, মনোবল হারিয়ে না ফেলা, হতাশ না হওয়া এবং আশাবাদী থাকা। তবে আশা এমন কোনো বিষয় নয়, যা মানুষ চাইলেই নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারে। তাহলে এ পরিস্থিতিতে আমাদের করণীয় কী?
যখন বেকারত্ব ও নানা সংকট দেখা দেয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য, এমনকি দরিদ্র মানুষের প্রয়োজনীয় ওষুধের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন স্বাভাবিকভাবেই মানুষের আশা ও মনোবল দুর্বল হয়ে পড়ে। মানুষ হতাশ ও নিরুৎসাহিত হয়ে যায়। কখনো কখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মানুষ সম্পূর্ণভাবে আশাহীন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মানুষ সহজেই হতাশার শিকার হতে পারে।
কিন্তু ইসলামের একটি গুরুত্বপূর্ণ কোরআনিক শিক্ষা অনুসরণের মাধ্যমে এই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। এর ফলে মুমিনরা মনোবল না হারিয়ে সংকট মোকাবিলা করতে পারেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে:
عَلَی اللَّهِ فَلْیَتَوَکَّلِ الْمُؤْمِنُونَ
অর্থ: ‘মুমিনদের উচিত আল্লাহর ওপরই ভরসা করা।’ (সুরা আত-তাগাবুন, আয়াত: ১৩)
আপনারা যদি এই শিক্ষা যথাযথভাবে গ্রহণ করেন, তাহলে চূড়ান্ত বিজয় আপনাদেরই হবে। এর মাধ্যমে একদিকে বিপদ-আপদ দূর হবে, অন্যদিকে দুনিয়ায় স্বাচ্ছন্দ্য ও প্রশান্তি লাভ করবেন, শত্রুর ওপর বিজয়ী হবেন এবং চিরস্থায়ী সৌভাগ্যও অর্জন করবেন। তবে এসব অর্জনের জন্য কিছু মূল্য দিতে হবে...
আপনার কমেন্ট