মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ - ০৭:৩২
আইয়ামে ফাতিমিয়া শোকানুষ্ঠানে নারীদের শোকগাথা পাঠের শরয়ি বিধান

আইয়ামে ফাতেমিয়ার শোকানুষ্ঠানে নারীদের রওজা পাঠ ও শোকগাথা পরিবেশনসংক্রান্ত একটি শরয়ি প্রশ্নের জবাব দিয়েছেন বিশিষ্ট শিয়া মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, নারীদের সমাবেশে আহলে বাইত (আ.)-এর প্রতি শোক ও ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে রওজা পাঠ, শোকগাথা কিংবা আনন্দানুষ্ঠানে প্রশস্তিমূলক সংগীত পরিবেশনের সময় কোনো পুরুষ বা ভালো-মন্দ বোঝার বয়সে পৌঁছেছে এমন শিশু কণ্ঠস্বর শুনতে পেলে কী করণীয়—এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।

প্রশ্ন: কিছু নারী নারীদের সমাবেশে আহলে বাইত (আ.)-এর প্রতি তাওয়াসসুল, রওজা পাঠ ও শোকগাথা পরিবেশনকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। কখনো তাঁরা রওজা পাঠ বা পরিবেশনের সময় ওই বাড়ির আঙিনায় এমন পুরুষ বা শিশু প্রবেশ করে, যারা ভালো-মন্দ বোঝার বয়সে পৌঁছেছে এবং তাঁদের কণ্ঠস্বর শুনতে পায়। এ ধরনের রওজা পাঠ, শোকগাথা ও সুরুদ বা প্রশস্তিমূলক সংগীত পরিবেশনের শরয়ি বিধান কী?

উত্তর: এ ধরনের পরিস্থিতিতে তাঁদের কণ্ঠস্বর নিচু রাখতে হবে অথবা কণ্ঠের সুর ও সৌন্দর্যের ওপর নির্ভর না করে পাঠ করতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha