হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার আইআরজিসির মহাকাশ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের পর দেওয়া এক বার্তায় ক্বালিবফ বলেন, ‘ভুল হিসাব করবেন না। সামান্যতম ভুল পদক্ষেপ নিলেও ইরান দ্রুত ও অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলতে দ্বিধা করবে না। এবার সংঘাতের ভূগোল নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী।’
আইআরজিসির মহাকাশ বিভাগের এই নতুন অর্জনের প্রশংসা করে তিনি বলেন, তীব্র চাপ, কঠোর নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং সক্রিয় যুদ্ধাবস্থার মধ্যেও এই সক্ষমতা অর্জন করা হয়েছে, যা এর গুরুত্ব ও তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র শহর টেকসই প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিরক্ষার প্রস্তুতি, ধারাবাহিক অগ্রগতি এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে এই প্রতিরোধক্ষমতা গড়ে উঠেছে, যা শত্রুদের মনেও ইরানের শক্ত অবস্থান সুপ্রতিষ্ঠিত করছে।’
আপনার কমেন্ট