বুধবার ১১ নভেম্বর ২০২৬ - ০৯:৩০
আইয়্যামে ফাতেমিয়ার মজলিসে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাল নাযরে হুসাইন (আ.) কর্তৃপক্ষ

হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর শাহাদাত স্মরণে আইয়্যামে ফাতেমিয়া উপলক্ষে নাযরে হুসাইন (আ.) বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত পবিত্র দোয়ায়ে তাওয়াসসুল, জিয়ারতে আশুরা, মারসিয়া, মজলিস ও নওহা অনুষ্ঠান মহান আল্লাহর রহমতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাশেম আব্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা শেখ শাহাদাত হোসেনসহ সম্মানিত আলেমেদীন ও মুমিনগণ।

অনুষ্ঠানে উপস্থিত মুমিন ও আজাদারদের মাঝে

আইয়্যামে ফাতেমিয়ার মজলিসে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাল নাযরে হুসাইন (আ.) কর্তৃপক্ষ

পবিত্র কারবালার ভূমি থেকে আগত তবারুক উপহার হিসেবে বিতরণ করা হয়।

আয়োজন সফল করতে সহযোগিতা ও

আইয়্যামে ফাতেমিয়ার মজলিসে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাল নাযরে হুসাইন (আ.) কর্তৃপক্ষ

অংশগ্রহণের জন্য সকল আলেমেদীন, মুমিন ও আজাদার ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। বিশেষভাবে মোহাম্মদপুর ও পুরান ঢাকা থেকে আগত আজাদারদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকরা মহান আল্লাহর দরবারে এ ক্ষুদ্র খেদমত কবুল হওয়ার পাশাপাশি হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর ওসিলায় সকল অংশগ্রহণকারীর উপস্থিতি কবুল হওয়ার প্রার্থনা করেন।

অনুষ্ঠানের কিছু স্মরণীয় আলোকচিত্রও প্রকাশ করেছে নাযরে হুসাইন (আ.) বাংলাদেশ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha