হাওজা নিউজ এজেন্সি: মহাকাশ ও ক্ষেপণাস্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। ওয়াহিদি বলেন, প্রতিবছর এ দিবসটি ইসলামি ইরানের জন্য আকাশের পথ সুগম করে দেওয়া সেই ব্যক্তিত্বের স্মৃতি সামনে নিয়ে আসে।
তিনি বলেন, শহীদ তেহরানি মুকাদ্দাম সীমিত উপকরণ নিয়েও আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাসের শক্তিতে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র তৈরি করেছিলেন। একই চেতনায় আজকের যোদ্ধারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে দেশের সামরিক সক্ষমতা গড়ে তুলছেন।
আইআরজিসি প্রধান বলেন, শত্রুদের জেনে রাখা উচিত, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ কোনো হুমকি বা নিষেধাজ্ঞায় থামানো যাবে না। রক্ত ও ঈমানের শক্তিতে এই পথের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রতি গর্ব প্রকাশ করেন। একই সঙ্গে শহীদ তেহরানি মুকাদ্দাম, শহীদ আমির আলী হাজিজাদে, শহীদ মাহমুদ বাকেরি এবং অন্যান্য সহযোদ্ধা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আপনার কমেন্ট