শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ - ০১:৪৭
হাসপাতালে ভর্তি হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি

চিকিৎসা অব্যাহত রাখতে ইরানের কোম শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন শীর্ষস্থানীয় শিয়া আলেম ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা হোসাইন ওয়াহিদ খোরাসানি। তাঁর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানিকে চিকিৎসার জন্য কোম শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁর কার্যালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মারজায়ে তাকলিদের সার্বিক শারীরিক অবস্থা ভালো রয়েছে।

আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির চিকিৎসার খোঁজখবর নিলেন কোম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান
কোম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আলী ইবরাজে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির চিকিৎসার অগ্রগতি এবং তাঁকে দেওয়া চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

এ সময় তিনি চিকিৎসার অগ্রগতি ও গৃহীত চিকিৎসাব্যবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি যথাযথ চিকিৎসাসেবা অব্যাহত রাখতে হাসপাতালের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha