সোমবার ১৬ নভেম্বর ২০২৬ - ১৫:১৪
ফাতিমা জাহরা (সা.আ.) সমগ্র মানবজাতির আদর্শ, তবুও কেন তাঁকে শাহাদাত বরণ করতে হলো?

রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় কন্যা হযরত ফাতিমা জাহরা (সা.আ.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ। অথচ রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর রাজনৈতিক ও নেতৃত্বসংক্রান্ত বিরোধের প্রেক্ষাপটে তাঁকে নির্যাতন ও অসহনীয় দুঃখ-কষ্টের মুখোমুখি হতে হয় এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়। তাঁর শাহাদাতের ঐতিহাসিক প্রেক্ষাপট, নির্যাতনের কারণ ও জীবনাদর্শ নিয়ে হুগলির ঈমামবাড়িতে জুমার খুতবায় বিশেষ ভাবে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মিজান হোসাইন নাজাফি (শিক্ষক হাওজা ইলমিয়া আহলে বাইত (আ.))।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মিজান হোসাইন নাজাফি জুমার খুতবায় বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ.) কেবল মুসলিম নারীদের জন্যই নন, বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ। তাঁর পবিত্র জীবন, আত্মত্যাগ, ধৈর্য, সাহসিকতা, ইবাদত এবং সত্যের পক্ষে অবিচল অবস্থান মানবসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

কিন্তু অত্যন্ত বেদনাদায়ক বিষয় হলো, রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় কন্যা এবং জান্নাতের নারীদের নেত্রী হওয়া সত্ত্বেও তাঁকে জীবনের শেষ পর্যায়ে নানা দুঃখ-কষ্ট, নির্যাতন ও শারীরিক আঘাতের মুখোমুখি হতে হয়েছিল। কেন এমন মহান ব্যক্তিত্বকে শাহাদাতের পথ বেছে নিতে হলো? তাঁর শাহাদাতের পেছনে কী ছিল ঐতিহাসিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট?

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মিজান হোসাইন নাজাফি তিনি তাঁর জুমার খুতবায় হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর অনন্য জীবনাদর্শ, রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম সমাজে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি, খিলাফত ও ইমামতের প্রশ্নে মতবিরোধ এবং তাঁর ওপর সংঘটিত নির্যাতনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরবেন।

তিনি বলেন, শিয়া ঐতিহাসিক রেওয়ায়েত অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর খিলাফত ও নেতৃত্বের প্রশ্নে সৃষ্ট বিরোধের পরিপ্রেক্ষিতে হযরত আলী (আ.)-এর আনুগত্য আদায়ের জন্য তাঁর বাড়িতে চাপ প্রয়োগ করা হয়। এ সময় বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং পরবর্তী সংঘর্ষের ঘটনায় হযরত ফাতিমা জাহরা (সা.আ.) গুরুতর শারীরিক আঘাতপ্রাপ্ত হন। শিয়া রেওয়ায়েতগুলোতে দরজা ও দেয়ালের মাঝে চাপা পড়া, পাঁজরের হাড় ভেঙে যাওয়া এবং গর্ভস্থ সন্তান হযরত মুহসিনের (আ.) গর্ভপাতের ঘটনা উল্লেখ করা হয়েছে।

এছাড়াও তিনি বলেন, ঐতিহাসিক এসব রেওয়ায়েত অনুসারে, গুরুতর আঘাত ও অসুস্থতার কারণে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন এবং রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের প্রায় ৭৫ অথবা ৯৫ দিন পর শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগে তিনি রাতে গোপনে দাফনের এবং তাঁর প্রতি অসন্তুষ্টির কারণ হওয়া ব্যক্তিদের জানাজায় অংশগ্রহণ না করার ইচ্ছা প্রকাশ করেন বলে শিয়া সূত্রে বর্ণিত হয়েছে। তাঁর দাফনসংক্রান্ত এই বিশেষ সিদ্ধান্ত ইসলামের ইতিহাসে আজও গভীর তাৎপর্য বহন করে।

মাওলানা মিজান শেসে বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর প্রতিবাদ, সত্যের পক্ষে তাঁর অবস্থান এবং ফাদাকের ঘটনাকে কীভাবে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। তাঁর জীবন ও শাহাদাতের ঘটনা থেকে ন্যায়বিচার, অধিকার রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা কীভাবে গ্রহণ করা যায়, সে বিষয়েও বর্ণনা করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha