মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ - ২৩:০২
ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ইরানি পরিকল্পনার দাবি ‘ভিত্তিহীন’: আরাকচি

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে গণমাধ্যমে মিথ্যা প্রচারণা জোরদার হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতে ইসরাইল ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে ব্যবহৃত প্রচারণার কৌশল পুনরায় প্রয়োগের চেষ্টা করছে।

হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রে ইরানের কথিত নাশকতামূলক পরিকল্পনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কাজে বাঁধ ব্যবহারের অভিযোগসংবলিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো মূলত ইসরাইলপন্থী লবিগোষ্ঠীর প্রচারণার ফল।

তিনি লেখেন, ‘গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থী গণমাধ্যমগুলো দাবি করেছে, ইরান নাকি ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে এবং বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করছে। এসবই সম্পূর্ণ ভিত্তিহীন।’

সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম বোমা) ব্যবহার করে অভিযান চালাতে পারে। এ ছাড়া দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে ইরানের বিস্তৃত পানি অবকাঠামো, বিশেষ করে বাঁধ নির্মাণের সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়।

ইরান এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির মতে, নতুন করে আগ্রাসনের অজুহাত তৈরির উদ্দেশ্যেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

আরাকচি বলেন, এসব প্রতিবেদন ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে জনসমর্থন আদায়ে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ছড়ানো মিথ্যা গোয়েন্দা তথ্যের কথা স্মরণ করিয়ে দেয়। ওই সময় ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগকে আগ্রাসনের অন্যতম প্রধান অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছিল।

ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ইরানি পরিকল্পনার দাবি ‘ভিত্তিহীন’: আরাকচি

প্রেস টিভির তথ্য অনুযায়ী, মার্কিন আগ্রাসনের পর পরিচালিত বিভিন্ন সরকারি তদন্ত ও অনুসন্ধানে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha