বুধবার ২৫ নভেম্বর ২০২৬ - ১৫:০৯
‘জানফাদা’ মহড়ায় হাওজার শিক্ষার্থীদের অংশগ্রহণ ধর্মীয় অঙ্গীকার ও সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ

আয়াতুল্লাহ আলী রেজা আরাফি বলেছেন, ‘জানফাদা’ মহড়ায় হাওজার শিক্ষার্থী ও আলেমদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, তাঁদের এই অংশগ্রহণ ধর্মীয় অঙ্গীকার ও সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। একই সঙ্গে এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের হাওজার প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফি কাশান শহরের বাকি-আল্লাহ আল-আযম মুসাল্লায় কাশান অঞ্চলের হাওজার পরিচালকের দায়িত্ব হস্তান্তর ও নতুন পরিচালক পরিচিতি অনুষ্ঠানের অবকাশে হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদকের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি কাশানের জনগণ, বিশেষ করে হাওজার শিক্ষার্থী ও আলেমদের দ্বিতীয় ‘জানফাদা’ মহড়ায় ব্যাপক ও দৃঢ়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের হাওজাসমূহের প্রধান বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, হাওজার শিক্ষার্থী ও আলেমদের দৃঢ়ভাবে দ্বিতীয় ‘জানফাদা’ মহড়ায় অংশগ্রহণ করতে হবে।

এই মহড়ায় তাঁদের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, এটি তাঁদের ধর্মীয় অঙ্গীকার ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটায় এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সহায়তা করে।

আয়াতুল্লাহ আরাফি শেষ বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘জানফাদা’ মহড়া দেশের প্রতিরোধক্ষমতা ও প্রতিরোধমূলক শক্তি বৃদ্ধি করে। তাই এই বৃহৎ মহড়ায় জনগণের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে আলেম সমাজেরও অংশগ্রহণ ও সহযোগিতা করা দায়িত্ব।

উল্লেখ্য, বাসিজ সপ্তাহ উপলক্ষে কাশান হাওজার বাকি-আল্লাহ (আ. ফা.)-এর বাসিজ শিক্ষার্থী ব্যাটালিয়নের দ্বিতীয় ‘জানফাদা’ মহড়া অনুষ্ঠিত হবে।

সমাজের অন্যান্য শ্রেণির মানুষের পাশাপাশি হাওজার শিক্ষার্থী, আলেম, শিক্ষক এবং তাঁদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করবেন।

মহড়াটি আগামী বৃহস্পতিবার, ৫ আজার, সকাল ৭টায় কাশানের বাকি-আল্লাহ মসজিদে, ইমাম খামেনেয়ী (রহ.) স্কয়ারে-যা পূর্বে ময়দান-এ জেহাদ নামে পরিচিত ছিল-অনুষ্ঠিত হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha