নামাজের প্রস্তুতি হিসেবে ওজুর ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার পাশাপাশি পানি ব্যবহারে পরিমিতি বজায় রাখা এবং অপচয় ও অতিরিক্ত সংশয় থেকে বিরত থাকা জরুরি।
অজুর সময় পানির কল খোলা বা বন্ধ করা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে—বিশেষ করে বাম হাত ধোয়ার পর মাসেহের জন্য হাতের তালু ও আঙুলে অন্য পানি লেগে গেলে মাসেহের বিধান কী হবে।