হাওজা নিউজ এজেন্সি: শরিয়তি বিধান অনুযায়ী ওজুর সময় মুখমণ্ডল ও দুই হাত ধোয়া এবং মাথা ও পা মাসেহ করার নির্ধারিত নিয়ম যথাযথভাবে পালন করা জরুরি। একই সঙ্গে পানি ব্যবহারে পরিমিতি বজায় রাখা এবং অযথা অতিরিক্ত পানি ব্যবহার ও ওয়াসওয়াসা থেকে বিরত থাকাও একজন সচেতন ও দায়িত্বশীল মুমিনের বৈশিষ্ট্য।
প্রত্যেক কাজেরই একটি ভূমিকা বা প্রস্তুতি রয়েছে। নামাজেরও প্রস্তুতি হলো ওজু। ওজুর নিয়ম নিশ্চয়ই আপনারা জানেন। তবুও একবার সংক্ষেপে মনে করিয়ে দেওয়া যাক:
প্রথমে কপালের ওপর চুল গজানোর স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত মুখমণ্ডল ধুতে হবে। এরপর ডান হাত কনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত এবং তারপর বাম হাত একইভাবে ধুতে হবে। সবশেষে মাথা ও দুই পা মাসেহ করতে হবে।
মনে রাখতে হবে, একটি সাধারণ ওজুর জন্য যেন অপ্রয়োজনীয়ভাবে বিপুল পরিমাণ পানি ব্যবহার না করা হয়। ওজুর জন্য এক ‘মুদ’ এবং গোসলের জন্য এক ‘সা’ পরিমাণ পানি ব্যবহার করা মুস্তাহাব। এক ‘মুদ’ প্রায় ৭৫০ মিলিলিটার এবং এক ‘সা’ প্রায় ৩ লিটার পানির সমপরিমাণ।
মুখ ও হাত একবার ধোয়া আবশ্যক, আর দ্বিতীয়বার ধোয়া মুস্তাহাব। তবে এর বেশি ধোয়া জায়েজ নয় এবং তা পানির অপচয় হিসেবে গণ্য হবে।
ওজুর ক্ষেত্রে যথাযথ সতর্কতা ও মনোযোগ ভালো; কিন্তু তা যেন ওয়াসওয়াসায় পরিণত না হয়। কারণ অতিরিক্ত ওয়াসওয়াসা মানুষকে কষ্ট ও দুর্ভোগের মধ্যে ফেলে। ইসলামের শিক্ষা হলো, মানুষের এই মনোযোগ ও সতর্কতা যেন হালাল রুজি অর্জন এবং মানুষের অধিকার যথাযথভাবে আদায়ের ক্ষেত্রে ব্যয় হয়।
আপনার কমেন্ট