হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর কাছে এ বিষয়ে একটি প্রশ্ন করা হলে তিনি এর বিস্তারিত বিধান তুলে ধরেছেন।
প্রশ্ন: অজু করার সময় পানির কল খোলা ও বন্ধ করার বিধান কী? উদাহরণস্বরূপ, মুখমণ্ডল ও হাত ধোয়ার সময় ডান বা বাম হাত দিয়ে পানির কল বন্ধ করা যাবে কি?
উত্তর: হাত দিয়ে পানির কল বন্ধ করতে কোনো অসুবিধা নেই। তবে বাম হাত ধোয়া সম্পন্ন হওয়ার পর, যদি পানির কল বা অন্য কোনো স্থান থেকে অজুর পানি ছাড়া অন্য পানি হাতের তালু ও আঙুলে (যেগুলো দিয়ে মাসেহ করা হয়) লেগে যায় এবং সেই পানি দিয়ে মাথা ও পায়ের মাসেহ করা হয়, তাহলে সে মাসেহ সহিহ হবে না।

আপনার কমেন্ট