শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ - ১২:৫৬
রাসুলুল্লাহ (সা.)-এর নাম বলা বা শোনার পর দরুদপাঠ করা ওয়াজিব নাকি মুস্তাহাব?

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, হাবিবে খোদা হযরত মুহাম্মাদ (সা.)-এর নাম বলা ও শোনার পর আমরা দরুদপাঠ করে থাকি, কিন্তু প্রশ্ন হল— এই দরুদপাঠ করা ওয়াজিব নাকি মুস্তাহাব?

হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতা ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ‘রাসুলুল্লাহ (সা.)-এর নাম উচ্চারিত হওয়ার দরুদপাঠ করা ওয়াজিব নাকি মুস্তাহাব’— এ সংক্রান্ত একটি ইস্তিফতার জবাব দিয়েছেন, আগ্রহী পাঠকদের জন্য তা তুলে ধরছি:

প্রশ্ন: যখন পয়গম্বরে ইসলাম হযরত মুহাম্মাদ (সা.)-এর নাম শোনা হয়, তখন কি অবশ্যই দরুদপাঠ করা উচিত? এই দরুদপাঠ কি ওয়াজিব নাকি মুস্তাহাব? দ্বিতীয়ত, নামাজের সময় যদি এই পবিত্র নাম কানে পৌঁছায়, তখনও কি দরুদপাঠ করা উচিত নাকি না পড়লেও হবে?

জবাব: দরুদপাঠ নিজে ওয়াজিব আমল নয়; তবে যখনই এই মহা মানব হযরত রাসুলুল্লাহ’ (সা.)-এর নাম মোবারক যেমন— ‘মুহাম্মাদ ও আহাম্মদ’, কিংবা তাঁর লাকাব ও কুনিয়া— যেমন, ‘মুস্তফা ও আবুল কাসিম’ বলা কিংবা শোনা হবে, এমনকি নামাজের সময়ও— দরুদপাঠ করা মুস্তাহাব। এমনকি যখনই রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র নাম লেখা হবে, তার সাথে দরুদ লেখা মুস্তাহাব এবং এমনকি যখনই তাঁকে স্মরণ করা হবে— দরুদপাঠ করা উত্তম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha