হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতা ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী যেসকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় ‘ছেলে-মেয়ে যৌথ ও অবিভক্ত’ সেখানে করণীয় শরয়ী বিধান কী— এমন এক ইস্তিফতার জবাব দিয়েছেন, যা আগ্রহীদের জন্য তুলে ধরছি:
প্রশ্ন: সে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়, যেখানে বেহিজাবি ও অশালীন পরিচ্ছদের নারীরা পড়াশোনা করে এবং তাদের সঙ্গে সংমিশ্রণের সম্ভাবনা রয়েছে— সেখানে করণীয় হুকুম কী?
জবাব: শিক্ষাদান ও গ্রহণের জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অসুবিধা নেই, তবে— নারীদের জন্য জন্য হিজাব এবং পুরুষদের জন্যও দৃষ্টি সংযত রাখা ওয়াজিব; একইসাথে সংমিশ্রণে ফিতনা ও ফ্যাসাদের ভয় থাকলে— তা পরিহার করতে হবে।
আপনার কমেন্ট