হাওজা নিউজ এজেন্সি মেহর নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে, বুধবার ইরানের শহীদ ফাউন্ডেশন ও ভেটেরান্স বিষয়ক প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “সাম্প্রতিক বৈদেশিক মদদপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।” এর অর্থ দাঁড়ায়, ২,৪২৭ জন ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য কিংবা নিরপরাধ মানুষ যারা শহীদ হয়েছেন; আর বাকিরা ছিলেন অভিযুক্ত সশস্ত্র সন্ত্রাসী বা বৈদেশিক প্ররোচনাকারী।
“এসব শহীদের মধ্যে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হয়; এতে আক্রান্ত হন সাধারণ পথচারী এমনকি নির্দোষ শিশুরাও।”
বিবৃতির শেষে ফাউন্ডেশনটি বলে, “ইরানি জাতি জায়োনিস্ট শাসন ও তাদের সমর্থকদের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ক্ষমা করবে না, এবং এই অপরাধের অপরাধী ও তাদের সমর্থকদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”
আপনার কমেন্ট