হাওজা নিউজ এজেন্সি: সম্প্রতি স্থানীয় ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের সামরিক নীতিতে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই— এ বিষয়টি বহুবার জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ নেতা (রাহবার) এ বিষয়ে স্পষ্টভাবে একটি ফতোয়া জারি করেছেন।”
ইসলামি আরও বলেন, “কৌশলগত দৃষ্টিকোণ থেকে এবং ইরানের বিদ্যমান সক্ষমতা বিবেচনায় নিলে পারমাণবিক অস্ত্রের কোনো প্রয়োজন নেই। পারমাণবিক অস্ত্র ছাড়াই আমরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সক্ষম।”
সাক্ষাৎকারের অন্য এক অংশে তিনি রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতার বিষয়েও কথা বলেন। ইসলামি জানান, বুশেহরে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়া ইতিবাচকভাবে সহযোগিতা করছে। একই সঙ্গে চলতি বছরে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
আপনার কমেন্ট