হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ড. মাসউদ পেজেশকিয়ান ফারহাঙ্গিয়ান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের তিনজন নতুন সদস্যের নিয়োগাদেশে উল্লেখ করেন: সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে, ট্রাস্টি বোর্ডের বৈঠকে সক্রিয় ও নিয়মিত উপস্থিতি এবং অন্যান্য সম্মানিত সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও সহজীকরণ, দক্ষ ও রূপান্তরকারী মানবসম্পদ গঠনের পরিবেশ তৈরিতে অনুমোদিত আইন ও বিধিমালার কাঠামোর মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন—এমনটাই প্রত্যাশা।
রাষ্ট্রপতির আদেশের পূর্ণ পাঠ নিম্নরূপ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহামান্য আয়াতুল্লাহ জনাব আলিরেজা আরাফি
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব মোহাম্মাদ মোহাম্মাদিয়ান
জনাব মোহসেন হাজি মির্জাই
সাংস্কৃতিক বিপ্লবের সর্বোচ্চ পরিষদের অনুমোদিত ফারহাঙ্গিয়ান বিশ্ববিদ্যালয়ের সনদের ৭ নম্বর ধারার ১১ নম্বর উপধারা এবং এর সংশোধিত ১ নম্বর তবসিরা অনুযায়ী, আপনাদের অঙ্গীকার ও মূল্যবান অভিজ্ঞতার প্রতি দৃষ্টি রেখে, সম্মানিত শিক্ষা মন্ত্রীর প্রস্তাব এবং বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে, এই আদেশের মাধ্যমে আপনাদের চার বছরের জন্য “ফারহাঙ্গিয়ান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য” হিসেবে নিয়োগ দেওয়া হলো।
আশা করা যায়, সর্বশক্তিমান আল্লাহর ওপর নির্ভর করে এবং সংবিধান, ভিশন ডকুমেন্টের লক্ষ্যসমূহ, সর্বোচ্চ নেতার (মুদ্দাজিল্লাহুল আলী) অনুমোদিত সামগ্রিক নীতিমালা, সপ্তম উন্নয়ন পরিকল্পনা এবং জাতীয় ঐক্যের সরকারের কর্মচারীদের নৈতিক সনদ অনুসরণ করে; যথোপযুক্ত কৌশলগত নীতি গ্রহণের মাধ্যমে, ট্রাস্টি বোর্ডের বৈঠকে সক্রিয় ও ধারাবাহিক উপস্থিতি এবং অন্যান্য সম্মানিত সদস্যদের সহযোগিতায় শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও সহজীকরণ এবং দক্ষ ও রূপান্তরকারী মানবসম্পদ গঠনের পরিবেশ সৃষ্টিতে অনুমোদিত আইন ও বিধিমালার কাঠামোর মধ্যে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন।
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আপনাদের ক্রমবর্ধমান সাফল্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে কামনা করছি।
মাসউদ পেজেশকিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি
আপনার কমেন্ট