মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬ - ১২:৩১
শাবানের বিশেষ বরকতের লক্ষণ হলো- এই সুযোগটি কাজে লাগানো

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অভ্যাস ছিল শাবান মাসে প্রতি রাতে সকাল পর্যন্ত ইবাদত করতেন এবং দিনে রোজা রাখতেন। তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সুন্নত ত্যাগ করেননি। মহানবী (সা.)-এর সুন্নতের অনুসরণ আমাদের জন্য এই  মাসকে বিশেষ মর্যাদা দিতে এবং এই মাসের মূল্যবান সুযোগকে কাজে লাগাতে বাধ্য করে।

হাওজা নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে মরহুম আল্লামা মেসবাহ ইয়াজদী তাঁর এক বক্তৃতায় ‘শাবান মাসের সুযোগ কাজে লাগানোর গুরুত্ব’ সম্পর্কে আলোকপাত করেছেন। যা আমাদের জন্য পেশ করা হলো।

শাবান মাসের অতি মূল্যবান ও মহিমান্বিত দিবসসমূহ এবং এতে অধিক পরিমাণে ইবাদত-বন্দেগির সুযোগ থাকা আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য নির্ধারিত বিশেষ বরকতের লক্ষণ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সত্তা এই মাসের প্রতি যে গুরুত্ব দিয়েছেন, তাও ইঙ্গিত করে যে এই দিনগুলোতে মানুষ সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং অধিক পরিমাণে আল্লাহর রহমত লাভ করতে পারে।

“হে আল্লাহ! শাবান মাস, যা আপনি রহমত ও সন্তুষ্টি দ্বারা পরিবেষ্টিত করেছেন, সে মাসে আপনার রাসূল (সা.) দিনে রোজা রাখতেন ও রাতে ইবাদত করতেন।” (মাফাতীহুল জিনান, শাবান মাসের সালাত)

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অভ্যাস ছিল শাবান মাসে প্রতি রাতে সকাল পর্যন্ত ইবাদত করতেন এবং দিনে রোজা রাখতেন। তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সুন্নত ত্যাগ করেননি।

মহানবী (সা.)-এর সুন্নতের অনুসরণ আমাদের জন্য এই মাসকে বিশেষ মর্যাদা দিতে এবং এই মাসের মূল্যবান সুযোগকে কাজে লাগাতে বাধ্য করে। মানুষের বিবেকও এই মাসের সুযোগকে অন্যান্য মাসের তুলনায় অধিকহারে কাজে লাগানোর নির্দেশ দেয়।

মানুষ যদি অল্প সময়ে কোন কাজ করে অধিক লাভবান হতে পারে, আর সে যদি এই সুযোগ হারায়, তাহলে তার জন্য অনেক বড় আক্ষেপ ও অনুশোচনার বিষয়।

সূত্র: মরহুম আল্লামা মেসবাহ ইয়াজদীর বক্তব্য থেকে গৃহীত, ১৩৯৭ হিজরির ২রা জমাদিউস সানি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha