হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে— মানুষ যখন নিজের বিষয়ে চিন্তা থেকে বিরত থাকে, তখন সে সত্য পথ চেনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলে।
আয়াতুল্লাহ সাআদাত-পারভার (রহ.) এ প্রসঙ্গে বলেন—
“আপনারা যদি পারেন, তবে দিন-রাতের মধ্যে কিছু সময়—অন্তত কয়েকটি মুহূর্ত—নিজের কথা ভাবার জন্য নির্দিষ্ট করুন; যাতে আপনার কাছে স্পষ্ট হয়—আপনি কে, কেন আছেন এবং কোথায় যাচ্ছেন— যেন জীবন গাফেলতির মধ্য দিয়ে অতিক্রান্ত না হয়।”
তিনি আরও বলেন—
নিজের প্রতিটি কাজ, কথা ও আচরণের ক্ষেত্রে আত্মহিসাব (মুহাসাবা) ও আত্মপর্যবেক্ষণ (মুরাকাবা) থাকা আবশ্যক। এটি বছরে বা মাসে একবার নয়; বরং দিনে অন্তত একবার আত্মহিসাব এবং প্রতিটি মুহূর্তে আত্মপর্যবেক্ষণ প্রয়োজন।
তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন— “যদি আত্মাকে মুক্ত ছেড়ে দেওয়া হয়, তার ওপর কোনো নজরদারি না রাখা হয়, নিজের কর্মের হিসাব গ্রহণ না করা হয় এবং গাফলতির সঙ্গে জীবন অতিবাহিত করা হয়—তবে মন্দ পরিণতির ভয় করা অপরিহার্য।”
সূত্র: রসায়েল-এ ইরফানি, আয়াতুল্লাহ সাআদাত-পারভার (রহ.), পৃষ্ঠা ১৯০
আপনার কমেন্ট