মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী ২০২৬ - ১৮:১৬
আয়াতুল্লাহ আরাফীর জনসাধারণকে ২২শে বাহমানের মিছিলে অংশগ্রহণের আহ্বান

হাওজা / হাওজায়ে ইলমিয়ার পরিচালক বলেছেন: আগামীকাল ইরানের মহিমা ও জাতির গরিমার প্রতিফলন এবং ঐতিহাসিক ২২শে বাহমানের মিছিলে সকলের একত্রিত অংশগ্রহণের দিন হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী , আয়াতুল্লাহ আলীরেজা আরাফী, হাওজায়ে ইলমিয়ার পরিচালক কর্তৃক ঐতিহাসিক ২২শে বাহমানের মিছিলে জনসাধারণের উদ্দীপ্ত অংশগ্রহণের জন্য পাঠানো বার্তার বিবরণ নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

জাতিসমূহের ইতিহাসে এমন সংকটময় ও বিশেষ মুহূর্ত আসে যা ভাগ্যনির্ধারক, পরিবর্তনসৃষ্টিকারী এবং একটি জাতির পতন ও উত্থান নির্ধারণ করে। আগামীকাল, ২২শে বাহমান ১৪০৪, ইরান, ইসলাম ও ইসলামী বিপ্লবের ইতিহাসে এমনই একটি বিরল দিন এবং আল্লাহর দিনগুলোর মধ্যে একটি। নিঃসন্দেহে, আমাদের সম্মানিত জনগণ, প্রিয় যুবক এবং মাতৃভূমির বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণি এই মহান জাতীয় ও ইসলামী উৎসব ও মিছিলের কৌশলগত গভীরতা ও ব্যাপ্তি সম্পর্কে অবগত। তারা গৌরবান্বিত শহীদদের ও শহীদদের ইমামের স্মরণে, এবং মহান ইসলামী বিপ্লবের নেতৃত্ব ও বৃহত্তম মার্জাদের অনুসরণে, ইসলাম ও ইরানের প্রতি ভালোবাসা নিয়ে তাদের ঐক্য, সংহতি, শক্তি, সাহস ও মহিমা প্রদর্শন করবেন। হাওজায়ে এলমিয়া, বিশ্ববিদ্যালয় এবং মনীষীরা এই মহান পরীক্ষায় জাতির অগ্রণী ভূমিকায় থাকবেন।

আগামীকাল ইরানের মহিমা ও জাতির গরিমার প্রতিফলন এবং ঐতিহাসিক ২২শে বাহমানের মিছিলে সকলের একত্রিত অংশগ্রহণের দিন হবে। আশা করা যায়, সচেতন ও জাগ্রত ধর্মীয় নেতৃবৃন্দ আমাদের প্রিয় জনগণের সহযোগিতা ও অগ্রণী ভূমিকায় নিজেদের দায়িত্ব পালন করবেন। সৃষ্টিকর্তা আল্লাহর সাহায্য ও ইমাম মাহদীর বিশেষ অনুগ্রহে, আগামীকাল ইসলামী বিপ্লব ও প্রিয় ইরানের বিশাল বইয়ের একটি উজ্জ্বল পৃষ্ঠা মহান ও প্রশংসনীয় ইরানি জাতি দ্বারা লিপিবদ্ধ হবে।

আলীরেজা আরাফী
হাওজায়ে ইলমিয়ার পরিচালক

আপনার কমেন্ট

You are replying to: .
captcha