হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী “রসিকতার উদ্দেশ্যে কাউকে উপহাস করা” বিষয়ে করা এক ধর্মীয় প্রশ্নের উত্তর দিয়েছেন— নিচে তা তুলে ধরা হলো:
প্রশ্ন: যদি আমরা নিশ্চিত থাকি যে কাউকে রসিকতার ছলে উপহাস করলে তিনি কষ্ট পাবেন না, তাহলে কি তা বৈধ হবে?
উত্তর: অন্যকে হেয় করা ও উপহাস করা বৈধ নয়; সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতিও এ বিধান পরিবর্তন করে না। তবে যদি উপহাস করার উদ্দেশ্য না থাকে এবং সমাজের প্রচলিত দৃষ্টিতে তা অপমান বা উপহাস হিসেবে বিবেচিত না হয় (অর্থাৎ, নিছক রসিকতা হয়), তাহলে এতে কোনো সমস্যা নেই।
আপনার কমেন্ট