মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী ২০২৬ - ০৯:১৮
বাংলাদেশের সফল জাতীয় নির্বাচন আয়োজনে ইরানের অভিবাদন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে ইরান। সোমবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসামাইল বাকায়ি।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বাকায়ি বলেন, বাংলাদেশের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সদর্থক অঙ্গীকারের প্রতীক হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি জাতীয় অগ্রগতি অব্যাহত রাখার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

ইরানি এই কূটনীতিক দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষ্যে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে আরও গভীর ও প্রসারিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

বাংলাদেশের সফল জাতীয় নির্বাচন আয়োজনে ইরানের অভিবাদন

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৫ বছর পর শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চূড়ান্ত পরিণতি হিসেবে এই নির্বাচনকে প্রথম সাধারণ নির্বাচন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল জয় পেয়ে মোট আসনের দুই-তৃতীয়াংশ লাভ করে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দিনে 'জুলাই সনদ'-এর ওপর একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha