শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ - ১১:৫১
রোযা তাকওয়া ও পরহেযগারীর পূর্ণ বিকাশের কারণ

মহান আল্লাহ আমাদেরকে রমযানের সিয়াম ও কিয়াম (নফল নামায), দান-সদকা ও নেক আমল করার বেশি বেশি তওফীক দান করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

সিয়াম-সাধনার মাস,রোযার মাস মাহে রমযানের শুভ আগমন উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, তাব্রীক, অভিনন্দন ও মুবারকবাদ।

রোযা তাকওয়া ও পরহেযগারীর পূর্ণ বিকাশের কারণ।রোযা রাখার মাধ্যমে আমরা ধৈর্য, সবর ও আত্মসংযমের সর্বোত্তম ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণ হাতে কলমে নিতে পারি। ধনী বড়লোকেরা গরীব ষ-দুঃখীদের ক্ষুধা-পিপাসার কষ্ট অনুভব করে তাদের প্রতি দয়া পরবশ হয়ে তাদের সাহায্য ও তাদের ক্ষুধা-পিপাসার কষ্ট দূর করতে পারে। 
রোযা অবিবাহিত যুবক-যুবতীদের রিপু ও প্রবৃত্তির তাড়না ও কামনা বাসনা লাঘব করে তাদেরকে চারিত্রিক স্খলন থেকে বাঁচাতে পারে।আর রোযায় রয়েছে সবার জন্য সার্বিক ভাবে ভালো ও কল্যাণকর। 
মহানবী (সা) বলেছেন:"রোযা রাখো তোমরা সবাই তাহলে সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে।" রোযা উত্তম চারিত্রিক গুণাবলীর বিকাশ এবং মন্দ চারিত্রিক দোষের বিলুপ্তি ঘটায়।তাই রোযার আধ্যাত্মিক, ঈমানী ও স্বাস্থ্য রক্ষাকারী গুণ ও বৈশিষ্ট্য আছে।

রমযানের এক রাত্রি পবিত্র কুরআন নাযিলের রাত এবং তা লাইলাতুল কদর (ভাগ্য রজনী) যা সহস্র মাস অপেক্ষা উত্তম। এ মাসের ইবাদত বন্দেগীর সওয়াব অন্যান্য মাসের ইবাদত বন্দেগীর সওয়াবের চেয়ে বহুগুণ বেশি। পবিত্র রমযান মাস আমাদের জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম উম্মাহর কল্যাণ।

কদরের রাতে মহান আল্লাহর দরবারে আমাদের মুনাজাত ও প্রার্থনা যে আমাদের-মুসলিম উম্মাহর উত্তম ভাগ্য ও পরিণতি তিনি এ রাতে মঞ্জুর করেন এবং মুসলিম উম্মাহর ভাগ্যকে অত্যন্ত সুপ্রসন্ন করে দেন এবং মযলূম ইরান, ইরাক, ইয়ামান, ফিলিস্তীনী ও গাযাবাসীদের বিজয় দান করেন। 
মহান আল্লাহ আমাদেরকে রমযানের সিয়াম ও কিয়াম (নফল নামায), দান-সদকা ও নেক আমল করার বেশি বেশি তওফীক দান করেন। পবিত্র রমযান মাসের দিন ও রাতগুলোয় বিশেষ করে কদরের সম্ভাব্য রাত সমূহে আমাদের সবার কল্যাণ ও মাগফেরাতের জন্য মহান আল্লাহর দরবারে দু'আ করবেন।

ইসলামী চিন্তাবিদ গবেষক ও লেখক মুহাম্মদ মুনীর হুসাইন খান

আপনার কমেন্ট

You are replying to: .
captcha