শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:১৯
বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল

বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও মুবাল্লিগে আহলে বাইত (আ.), মাওলানা আশরাফুল আলম আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাওজা নিউজ এজেন্সি: মরহুম মাওলানা আশরাফুল আলম দীর্ঘ সময় ইরানের ধর্মীয় নগরী কোম-এর দ্বীনি শিক্ষাকেন্দ্রে অধ্যয়ন করেন। সেখানে তিনি কুরআন-হাদিস, ফিকহ ও ইসলামী দর্শনের ওপর উচ্চতর শিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি দেশে প্রত্যাবর্তন করে বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা, আহলে বাইত (আ.)-এর আদর্শ প্রচার এবং ইসলামী দাওয়াহ কার্যক্রমে আত্মনিয়োগ করেন।

তিনি ছিলেন জ্ঞানচর্চায় নিবেদিত, বিনয়ী ও আদর্শনিষ্ঠ একজন আলেম। তার ইন্তেকালে দেশ একটি প্রাজ্ঞ দাঈ ও নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্বকে হারাল।

তার পরলোকগমনে পরিবার-পরিজন, ছাত্র-ছাত্রী, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাওজা নিউজ এজেন্সির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহতদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha