শনিবার ২১ ফেব্রুয়ারী ২০২৬ - ১৩:৪২
রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমায় উদ্ভাসিত রমযান

পবিত্র রমযানকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে হৃদয়ছোঁয়া সংগীত “রমাদ্বানু তাজাল্লা ওয়াবতাসামা”—যেখানে রমযানকে আল্লাহর যিয়াফতের মাস, অফুরন্ত রহমত ও রিযকের মৌসুম এবং তওবা-ইস্তিগফারের সুবর্ণ সুযোগ হিসেবে তুলে ধরা হয়েছে। সংগীতটির বাণীতে ফুটে উঠেছে এই আহ্বান—যে বান্দা রমযানকে গণীমত হিসেবে গ্রহণ করে, সেই-ই প্রকৃত সফলতার পথে অগ্রসর হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

রমাদ্বনু তাজাল্লা ওয়াবতাসামা 
.رمضان تجلیٰ وابتسم
রমযান আভির্ভূত হয়ে স্মিত হেসেছে 
   তূবা লিমানিঘতানামা
طوبیٰ لمن اغتنم
   তাকে অভিনন্দন যে তা গণীমত হিসেবে গণ্য করেছে 
 ফালখাইরু ওয়াফীরুন ইন্ সুরিমা 
فالخیر وفیر إن صرم
আর গত হয়ে যাওয়া সত্ত্বেও (রমযানে) রয়েছে  অশেষ মঙ্গল ও কল্যাণ  
ইউনজিল্ মা'থূমা মিনান নারি
ینجي المأثوم من النار
রমযান দোযখের অগ্নি থেকে পাপীকে করে উদ্ধার 
রমাদ্বানু তাদ্বাওওয়াআ  ফিল্ কওনে
رمضان تضوأ في الکون
রমযান আলোকোদ্ভাসিত হল সৃষ্টি- জগতে 
ওয়া তালা'লাআ ফী সাহিল আইনি.
و تلألأ فی ساحل العین
আর তাই ঝিকমিক করে উঠেছে চোখে 
হুওয়া মাদ্দা লানা কাফ্ফাল্  আওনে
هو مد لنا کف العون 
রমযান আমাদের দিকে সাহায্যের হস্ত  করেছে প্রসারিত 
লিল ফাওযি বিহুব্বিল ঘফ্ফারি
للفوز بحب الغفار
অত্যন্ত ক্ষমাশীল আল্লাহর ভালোবাসা অর্জনের উদ্দেশ্যে 
হুয়া শাহরুল্লাহি ওয়া মুদ্বয়াফুহু 
هو شهر الله و مضیفه
রমযান মাস মহান আল্লাহর মাস এবং তাঁর আপ্যায়ন ও যিয়াফতের মৌসুম
বিল্ আজরিল্ ওয়াফিরি যাইয়ানাহু
بالاجر الوافر زینه
অফুরন্ত পুরুস্কার দিয়ে তিনি এ মাসকে করেছেন সুশোভিত ও সুসজ্জিত 
'আহিন্ আজাবান্ মা আজ্ যালাহু
عاهن عجبا ما اجزله
অত্যন্ত বিস্ময়কর যে কতই না মহান 
মির রিযকীও ওয়াফফারাহুল বারী
من رزق وفره الباری
 রিযকের সুবন্দোবস্ত করেছেন মহান স্রষ্টা!!
সত্যিই এটা অত্যন্ত বিস্ময়কর যে মহান স্রষ্টা  কত বড়  রিযকের সুব্যবস্থা করেছেন (গরীব দুঃখীদের তরে)
'আশ্ না মিন্ ক্বাবলুল্ ইস্ 'য়ানা
عشنا من فبل العصیانا
আমরা এর আগে অবাধ্যতা ও নাফরমানীর মাঝে জীবনযাপন করেছি
ওয়াল ইয়াওমা নাশুদ্দুল আরকানা 
والیوم نشد الارکانا
আর আজ (রমযান মাসে) মহান আল্লাহর ইবাদত ও আনুগত্যের জন্য নিজেদের জীবনের ভিত মজবুত করলাম (পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলাম)
ফাআওয়ানুত তাওবাতি ক্বদ্ আনা
فاوان التوبة قد آن
আর তওবা ও অনুশোচনার মূহুর্ত হয়েছে উপস্থিত ও সুসমাগত
লিনুকাফফিরা আনফা'আ লিল্ আরি

لنکفر انفع للعار
যাতে করে যেন আমরা দোষ-ক্রুটি ও পাপ থেকে ভালো ভাবে মুক্ত হতে পারি

রমযানের সংগীত: রমাদ্বানু তাজাল্লা ওয়াবতাসামা তূবা লিল আব্দি ইযাঘ্তানামা
রমযান এসেছে যে আবার ফিরে এবং স্মিত হাসি দিয়েছে 
ঐ বান্দাকে অভিনন্দন যে রমযানকে গণীমত হিসেবে নিয়েছে
সংগীতটি শোনার জন্য নীচে ক্লিক:
https://www.aparat.com/v/0eb17

অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান

আপনার কমেন্ট

You are replying to: .
captcha