বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী ২০২৬ - ১৩:৪৪
ফিলিস্তিনের ধৈর্য ও অটলতা সারা বিশ্বের মুসলমানদের জন্য অনুপ্রেরণা: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেছেন, বোমাবর্ষণের মধ্যেই তারা রমজান মাস পালন করছে এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য তাদের এই দৃঢ়তা ও অটলতা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: “আমাদের গাজার ভাই ও বোনেরা ধ্বংসস্তূপ আর অস্থায়ী তাঁবুতে ইফতার করছেন, তাঁরা নিজেদের অটল বিশ্বাসের মাধ্যমে সব মুসলমানের জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন,” বলেন এরদোয়ান।

তিনি আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের চরম অবজ্ঞার সমালোচনা করে জানান, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে।

“১০ অক্টোবর যে যুদ্ধবিরতি অর্জিত হয়েছিল, তা সত্ত্বেও আইনবহির্ভূত ইসরায়েল সরকার গাজা ও পশ্চিম তীরে তাদের হামলার মাত্রা বাড়িয়েই চলেছে,” মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি উল্লেখ করেন, গত ১১ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬১৫ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২ হাজার মানুষ আহত হয়েছে। পাশাপাশি, জরুরি ভিত্তিতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথেও গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে জানান তিনি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha