বুধবার ৪ মার্চ ২০২৬ - ০০:৪০
আমরা আয়াতুল্লাহ খামেনেয়ী’র পবিত্র রক্তের প্রতিশোধ চাই

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নগরী কোমে অধ্যয়নরত বাংলাদেশি নারী শিক্ষার্থীদের সংগঠন বানাতে ফাতেমা (সা.আ.) এক বিবৃতিতে দেশটিতে ইহুদিবাদী দখলদার ইসরায়েল ও তার সহযোগী সাম্রাজ্যবাদী আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর পবিত্র রক্তের প্রতিশোধের দৃঢ় দাবি জানিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: বানাতে ফাতেমা (সা.আ.) সংগঠনটির বিবৃতিতে নিম্নরূপ:

بسم الله الرّحمن الرّحیم

إِنّا لِلّهِ وَإِنّا إِلَیهِ راجِعُونَ

إِنَّمَا الحَیاةُ عَقیدَةٌ وَ جِهاد

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, মুমিনদের প্রাণ প্রিয় ইমাম, কারবালার আদর্শের দিকনির্দেশক ও আমাদের ঐশী পিতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী সৌভাগ্যময় শাহাদাতের শুধা পান করেছেন। এই মর্মে সকলকে অভিনন্দন ও সমবেদনা জানাচ্ছি।

বিপ্লবের এই নেতা শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের খেদমত করেছেন। ইরান ও ইরানি জনগণের কথা ভেবেছেন। এছাড়াও লেবানন, ইয়ামান ও ফিলিস্তিনসহ দুনিয়ার সকল মাজলুমদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। কখন‌ই অন্যায়কে সমর্থন দেননি। বিপরীতে, অন্যায় ও বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। শেষ মুহূর্তেও বিশ্বের সবার সামনে নিজের সত্য অবস্থানকে স্পষ্ট করে দিয়ে শাহাদাত বরণ করেছেন।

নেতার শেষ কথা ছিল, মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ বজায় রাখা, তবেই মুসলিম বিশ্ব তাদের সকল পরীক্ষায় উত্তীর্ণ হবে।

প্রাণ প্রিয় এই নেতার দুনিয়া ত্যাগের ফলে ইসলামে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা অপূরণীয় ক্ষতি। তবে তাঁর আদর্শ ও দিকনির্দেশনা কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে।

আল্লাহর কসম, আমরা এই পবিত্র রক্তের প্রতিশোধ চাই। দখলদার ইসরায়েল ও আমেরিকার পুরোপুরি ধ্বংসের মাধ্যমেই কেবল এর প্রকৃত প্রতিশোধের প্রতিফলন ঘটবে।

 یا صاحب الزمان ادرکنی


তামান্না ইসলাম,
সভাপতি, বানাতে ফাতেমা (সা.আ.)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha