হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বীরভূম জেলার বোলপুরের কারবালা নগরে অবস্থিত ইমামবাড়া আলী আসগর (আ.) ও খানকাহে কাদেরিয়ায় এ উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাইয়্যেদ রাশাদাত আলী আল কাদেরী, আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (রা.)-এর জীবন, কর্ম এবং ইসলামের প্রতি তাঁর অবদান স্মরণ করে বক্তব্য রাখেন।
তিনি বলেন, মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায় ও মানবতার পক্ষে তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত মুসল্লি ও ভক্তরা মোমবাতি মিছিলে অংশ নেন। মিছিলটি কারবালা নগরের আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে এবং শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দেয়।
উল্লেখ্য, পুরো কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নাত সুফি কাদরি সংগঠন ‘তানযিমে কাদরি হাসনাইনি’। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইসলামের মহান আদর্শ ও মানবতার বার্তা তুলে ধরতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আপনার কমেন্ট