সোমবার ১৬ মার্চ ২০২৬ - ২৩:১২
ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ: শহীদ নেতার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব অব্যাহত থাকবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হুসাইনি খামেনেয়ী এক লিখিত বার্তায় (মরকুমা) শহীদ নেতার সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্বশীলদের দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: বার্তায় বলা হয়েছে, কিছু দায়িত্বশীল ব্যক্তি জানতে চেয়েছিলেন, তাঁরা যেহেতু শহীদ নেতা (কুদ্দাসাল্লাহু নাফসাহুজ্‌ যাকিয়্যাহ)’র প্রত্যক্ষ নিয়োগপ্রাপ্ত, তাঁদের কি পুনর্নিয়োগ বা নতুন অনুমোদন প্রয়োজন? 

এ প্রসঙ্গে সর্বোচ্চ নেতা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—

“বর্তমানে তাঁদের কারও নিয়োগ পুনর্নবীকরণের প্রয়োজন নেই।  তাঁরা শহীদ নেতার জীবদ্দশায় প্রাপ্ত নীতি ও নির্দেশনা অনুযায়ী নিজেদের দায়িত্ব যথারীতি পালন করবেন।”

বার্তায় আরও বলা হয়েছে, 

“আমি সর্বশক্তিমান আল্লাহর নিকট প্রত্যেকের দায়িত্ব পালনে পূর্ণ তাওফিক ও সফলতা কামনা করছি।”

উল্লেখ্য, এই নির্দেশনার মাধ্যমে সর্বোচ্চ নেতা শহীদ নেতার প্রতিষ্ঠিত প্রশাসনিক নীতি ও ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha