تیتر سه زیرسرویس
-
ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ: ইরাকের প্রধানমন্ত্রীকে শীর্ষ সুন্নি মুফতির সতর্কবার্তা
মার্কিন অবরোধের কারণে ইরান ও ইরাকের মধ্যে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ইরাকের প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন দেশটির মুফতি শায়খ ড. মাহদি বিন আহমদ আল-সুমাইদাই। তিনি বলেছেন, ইরাকের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ যেন অন্যের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয়। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের শাস্তি যেন সাধারণ মানুষ, রোগী, শিক্ষার্থী ও জিয়ারতকারীদের ভোগ করতে না হয়, সে বিষয়েও তিনি সতর্ক করেছেন।
-
বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতি:
প্রতিরোধের সাইয়্যেদ জীবিত; তাঁর পথ গৌরব ও শক্তির সর্বোচ্চ শিখরে অব্যাহত রয়েছে
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, শত্রুর ধারণা ও শয়তানি অভিপ্রায়ের বিপরীতে তাঁর পবিত্র রক্তের দীপ্তি শুধু নিভে যায়নি, বরং তা প্রতিরোধের দেহে শক্তি ও বিকাশের এক প্রবহমান উৎসে পরিণত হয়ে চিরস্থায়ী হয়েছে।
-
আমেরিকা হস্তক্ষেপ করলে বাব আল-মান্দাব বন্ধ করে দেব: ইয়েমেনি সামরিক উপদেষ্টা
হাওজা নিউজ এজেন্সি— ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে কিংবা বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে এবং মার্কিন জাহাজের জন্য প্রণালিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আস-সাওর।
-
দ্রুত বাড়ছে তেলের দাম, ইরানের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ
ইরানের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে।
-
বাহরাইনকে ইউরোপীয় ইউনিয়নের সতর্কবার্তা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাহরাইনের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতির অব্যাহত অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
-
নাজাফ আশরাফের জুমার ইমাম:
ইরাক ও ইরানে ইমাম খামেনেয়ীর জানাজা ছিল পুনরায় বাইয়াত গ্রহণ ও ধর্মীয়-রাজনৈতিক অবস্থান ঘোষণা
হাওজা / হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ সাদরুদ্দীন কুবান্চি বলেছেন: ইরাক ও ইরানে শহীদ ইমাম খামেনেয়ীর জানাজার মাধ্যমে বিশ্বজনমনে সত্যের জয় এবং বিশ্বব্যাপী অহংকারী শক্তির পরাজয় সুনিশ্চিত হয়েছে।
-
লেবাননের ‘ইসরাইলীকরণ’ মেনে নেব না: শাইখ আহমাদ কাবালান
লেবাননের শিয়া ধর্মীয় নেতা শাইখ আহমাদ কাবালান বলেছেন, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রে ইসরাইলের কাছে নতি স্বীকার করলে লেবানন তেলআবিবের প্রভাবের অধীনে চলে যাবে। তাই দেশের ‘ইসরাইলীকরণ’ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
-
হিজবুল্লাহ মহাসচিব:
প্রতিরোধ আন্দোলন ও হিজবুল্লাহকে ধ্বংসের পরিকল্পনা ব্যর্থ হয়েছে
লেবাননের ইসলামি প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, হিজবুল্লাহ ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করার একটি পরিকল্পনা ছিল; কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
-
যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে মহান বিজয়ে ইরানকে অভিনন্দন জানিয়েছেন আনসারুল্লাহ নেতা
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে 'মহান বিজয়' অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।
-
লেবানন যেকোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত”—ইরানি সংসদ সদস্য
ইরানের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাস্তবায়নযোগ্য কোনো কাঠামো গঠনের ক্ষেত্রে “গুরুতর সদিচ্ছা” দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিতে যেকোনো সম্ভাব্য চুক্তির অবিচ্ছেদ্য অংশ হলো লেবানন।