হাওজা নিউজ এজেন্সি: বুধবার এক অডিও বার্তায় গালিবাফ এ কথা বলেন।
তিনি বলেন, “প্রায় এক মাস ধরে সামরিক যুদ্ধক্ষেত্রে গোলাবর্ষণ বন্ধ থাকলেও শত্রুর প্রকাশ্য ও গুপ্ত কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে—অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি তারা তাদের সামরিক লক্ষ্য ত্যাগ করেনি, বরং নতুন করে যুদ্ধ ও দুঃসাহসিক পদক্ষেপ নিতে চাইছে।”
সংসদ স্পাইকারের মতে, শত্রু একটি কৌশলগত ভুলে জড়িয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যে কৌশলগত সংকটের মধ্যে পড়েছে, তাতে পেট্রোলের দাম, বন্ড, সুদের হার ও মূল্যস্ফীতির কারণে সেখানে বিক্ষোভ দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অনেক সমর্থক ইরান যুদ্ধকে ইসরায়েলের যুদ্ধ বলে মনে করেন এবং ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির বিপক্ষে অবস্থান নিয়েছেন।
গালিবাফ আরও বলেন, “আমেরিকার জনমত ও অর্থনীতিতে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প দুটি বিকল্পের মধ্যে দ্বিধাগ্রস্ত। প্রথম বিকল্প: যুদ্ধ শেষ করা এবং পরাজিত হিসেবে তার মূল্য পরিশোধকে অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয় বিকল্প: যুদ্ধ পুনরায় শুরু করা অথবা নৌ-অবরোধ অব্যাহত রেখে ইরানের ওপর চাপ বাড়িয়ে তাকে আত্মসমর্পণে বাধ্য করা।”
তিনি বলেন, আমেরিকার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে বোঝা যায়, তারা এখনও আশা করে যে ইরান আত্মসমর্পণ করবে। তারা ভুলভাবে বিশ্বাস করে চলেছে—নিরবচ্ছিন্ন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, সামরিক উত্তেজনা ও নতুন হামলার মাধ্যমে ইরানকে বশীভূত করা সম্ভব।
স্পিকার জোর দিয়ে বলেন, ইরান আবারও শত্রুকে হতাশ করবে।
ইরানের সামরিক বাহিনী “যুদ্ধবিরতির এই সুযোগকে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে এবং জনগণের সমর্থন ও আল্লাহর রহমতে তারা আজ এমন এক প্রস্তুতির অধিকারী, যা শত্রুকে বিস্মিত করবে এবং ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন শুরু করলে শত্রুকে নিশ্চিতভাবে অনুতপ্ত করবে।”
সংসদের স্পিকার সাফল্যের জন্য জনগণের দৃঢ়তাকে অপরিহার্য উল্লেখ করে বলেন, “শত্রুর বড় ভুল হলো তারা বোঝে না—ঠিক যেমনটি রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান বলেছেন—ইরানি জাতি কখনো জোরের কাছে মাথা নত করে না। এই উপলব্ধি ও সদিচ্ছা আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব আরও ভারী করে তুলেছে।”
তিনি স্বীকার করেন যে, দেশ অর্থনীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মতো কিছু সমস্যার মুখোমুখি হয়েছে। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো প্রচেষ্টা বাদ না রাখার আহ্বান জানান।
আপনার কমেন্ট