تیتر سه زیرسرویس

  • বাচ্চাদের সঙ্গে বয়ঃসন্ধি নিয়ে কখন কথা বলা উচিত?

    বাচ্চাদের সঙ্গে বয়ঃসন্ধি নিয়ে কখন কথা বলা উচিত?

    অনেক অভিভাবক সন্তানদের বয়ঃসন্ধি-সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে সংকোচবোধ করেন এবং এটিকে একটি নিষিদ্ধ বা বিব্রতকর বিষয় হিসেবে দেখেন। কিন্তু বাস্তবতা হলো, পরিবারে আলোচনা শুরু হওয়ার আগেই শিশু ও কিশোররা নিজেদের মধ্যে এসব বিষয় নিয়ে কথা বলে। তাই সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সন্তানদের প্রয়োজনীয় শিক্ষা দেওয়া অভিভাবকদেরই দায়িত্ব।

  • সন্তানদের নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণ

    সন্তানদের নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণ

    অনেক বাবা-মায়েরই এমন উদ্বেগ থাকে—সন্তান ভদ্র ও সদাচারী হওয়া সত্ত্বেও নামাজ আদায়ে কেন গড়িমসি করে? হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন উস্তাদ তারাশিউন মনে করেন, এর পেছনে বাবা-মায়ের সন্তান প্রতিপালনের পদ্ধতি এবং অপ্রয়োজনীয় কঠোরতা অন্যতম কারণ।

  • অভিভাবকত্বের ভীতি: শিক্ষাব্যবস্থার ঘাটতিতেই যার শিকড়

    অভিভাবকত্বের ভীতি: শিক্ষাব্যবস্থার ঘাটতিতেই যার শিকড়

    তরুণদের মধ্যে অভিভাবকত্ব নিয়ে যে ভীতি তৈরি হচ্ছে, তার অন্যতম প্রধান কারণ শিক্ষাব্যবস্থার ঘাটতি। ইরানে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ার পেছনের সংকটকে শুধু অর্থনৈতিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। তরুণদের মধ্যে সন্তান গ্রহণ নিয়ে যে অনীহা ও ভীতি তৈরি হচ্ছে, তার পেছনে সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন এবং জীবনযাত্রার ধরনে রূপান্তরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন আজারবাইজান পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওজায়ে ইলমিয়া পরিষদের শিক্ষার্থী ও স্নাতকবিষয়ক দায়িত্বশীল কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান হাশেমি।

  • সামাজিক পরিবর্তন ও ভার্চুয়াল জগতের প্রভাব: পরিবার ও পরিচয়ের পরিবর্তিত রূপ

    সামাজিক পরিবর্তন ও ভার্চুয়াল জগতের প্রভাব: পরিবার ও পরিচয়ের পরিবর্তিত রূপ

    বিশ্ব সমাজে সাম্প্রতিক পরিবর্তন—বিশেষ করে পরিচয়, পরিবার ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে—ভার্চুয়াল জগত ও সামাজিক যোগাযোগমাধ্যমের গভীর প্রভাব স্পষ্ট করে তুলেছে। এসব পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

  • সন্তানকে অতিরিক্ত ভালোবাসা কি স্বামী-স্ত্রীর সম্পর্কে ক্ষতি করতে পারে?

    পারিবারিক সচেতনতা:

    সন্তানকে অতিরিক্ত ভালোবাসা কি স্বামী-স্ত্রীর সম্পর্কে ক্ষতি করতে পারে?

    সন্তান জন্মের পর স্বামী-স্ত্রীর সম্পর্কে নতুন করে ভারসাম্য তৈরি করা জরুরি। সন্তানের প্রতি অতিরিক্ত মনোযোগ কখনো কখনো জীবনসঙ্গীর মনে অবহেলার অনুভূতি তৈরি করতে পারে। তাই সন্তান ও জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা ও মনোযোগের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।

  • সন্তানের আগমনে বদলে যায় দাম্পত্যের সমীকরণ, কীভাবে বজায় থাকবে ভারসাম্য?

    পারিবারিক সচেতনতা:

    সন্তানের আগমনে বদলে যায় দাম্পত্যের সমীকরণ, কীভাবে বজায় থাকবে ভারসাম্য?

    সন্তান জন্মের পর অন্যতম একটি চ্যালেঞ্জ হলো পারিবারিক ভূমিকার নতুন করে সমন্বয় করা এবং সন্তানের প্রতি ও জীবনসঙ্গীর প্রতি দেওয়া মনোযোগের মধ্যে ভারসাম্য বজায় রাখা। যেটিকে কখনো কখনো ‘ঈর্ষা’ বলা হয়, সেটি আসলে জীবনসঙ্গীর পক্ষ থেকে আরও মনোযোগ পাওয়ার আকুতি হতে পারে। জীবনসঙ্গীর প্রতি প্রকাশ্যভাবে, আরও বেশি এবং বিভিন্ন উপায়ে মনোযোগ দেওয়া তার ‘আমাকে দেখা হচ্ছে, আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে’-এই অনুভূতিকে শক্তিশালী করে। একই সঙ্গে এটি সন্তানদের জন্যও উপকারী।

  • স্ত্রীর হিজাব ও পোশাক: ব্যক্তিগত পছন্দ নয়, মানদণ্ড আল্লাহর নির্দেশ

    স্ত্রীর হিজাব ও পোশাক: ব্যক্তিগত পছন্দ নয়, মানদণ্ড আল্লাহর নির্দেশ

    বিবাহিত জীবনে স্ত্রীর হিজাব ও পোশাক নিয়ে মতবিরোধ দেখা দিলে তার সমাধান ব্যক্তিগত রুচি, পারিবারিক সংস্কার বা স্বামীর একক চাওয়ার ভিত্তিতে নয়; বরং আল্লাহ তাআলার নির্ধারিত বিধান ও শরিয়তের সীমারেখার আলোকে হওয়া উচিত। এমনটাই বলেছেন পারিবারিক বিষয়ক বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শায়খ তারাশিয়ুন।

  • সচেতনতার অভাব পরিবারকে সামাজিক ও সাংস্কৃতিক ঝুঁকির মুখে ফেলে

    সচেতনতার অভাব পরিবারকে সামাজিক ও সাংস্কৃতিক ঝুঁকির মুখে ফেলে

    সময়ের চাহিদা অনুযায়ী জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি না করলে পরিবার সামাজিক ও সাংস্কৃতিক নানা ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ কাউন্সেলিং বিশেষজ্ঞ হাসান মীরহায়দারী।

  • কেন বছরের পর বছর সংসার করার পর অনেক দম্পতির সম্পর্কে শীতলতা নেমে আসে?

    পারিবারিক সচেতনতা

    কেন বছরের পর বছর সংসার করার পর অনেক দম্পতির সম্পর্কে শীতলতা নেমে আসে?

    অনেক দম্পতির সমস্যার মূল কারণ ভালোবাসার অভাব নয়; বরং দাম্পত্য সম্পর্কে আবেগের উষ্ণতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় যত্ন ও সময়ের ঘাটতি। এ কারণে একসময় স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রাণহীন হয়ে পড়ে এবং তাঁরা নিজেদের শুধু একই ছাদের নিচে বসবাসকারী মানুষ বলে অনুভব করেন। এমন মন্তব্য করেছেন পারিবারিক পরামর্শক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রেজা ইউসুফজাদে।

  • তিন বছরের কম বয়সী শিশুর বিকাশে কোন খেলাগুলো সবচেয়ে উপকারী?

    তিন বছরের কম বয়সী শিশুর বিকাশে কোন খেলাগুলো সবচেয়ে উপকারী?

    শিশুর প্রথম তিন বছর তার শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে বয়সোপযোগী খেলার মাধ্যমে তার ইন্দ্রিয়, চলনদক্ষতা, কল্পনাশক্তি ও শেখার ক্ষমতা দ্রুত বিকশিত হয়। শিশু-মনোবিজ্ঞানের আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মজিদ হেম্মাতি।