হাওজা নিউজ এজেন্সি: প্রখ্যাত হাদিসগ্রন্থ আল-কাফি-তে মরহুম শেইখ কুলাইনি (রহ.) একটি গুরুত্বপূর্ণ বর্ণনা নকল করেছেন—
عَنِ الْحُسَیْنِ بْنِ ثُوَیْرٍ قَالَ: كُنْتُ أَنَا وَ يُونُسُ بْنُ ظَبْيَانَ وَ الْمُفَضَّلُ بْنُ عُمَرَ وَ أَبُو سَلَمَةَ السَّرَّاجُ جُلُوسًا عِنْدَ أَبِي عَبْدِ اللَّهِ عَلَيْهِ السَّلَامُ، وَكَانَ الْمُتَكَلِّمُ مِنَّا يُونُسَ وَكَانَ أَكْبَرَنَا سِنًّا، فَقَالَ لَهُ: جُعِلْتُ فِدَاكَ، إِنِّي كَثِيرًا مَا أَذْكُرُ الْحُسَيْنَ عَلَيْهِ السَّلَامُ، فَأَيَّ شَيْءٍ أَقُولُ؟
فَقَالَ: قُلْ: «صَلَّى اللَّهُ عَلَيْكَ يَا أَبَا عَبْدِ اللَّهِ»
تُعِيدُ ذَلِكَ ثَلَاثًا، فَإِنَّ السَّلَامَ يَصِلُ إِلَيْهِ مِنْ قَرِيبٍ وَمِنْ بَعِيدٍ.
হুসাইন ইবনে সাওয়ীর (রহ.) বর্ণনা করেন— আমি, ইউনুস ইবনে যাবইয়ান, মুফাদ্দাল ইবনে উমর এবং আবু সালামা সাররাজ—আমরা সবাই ইমাম সাদিক (আ.)-এর সান্নিধ্যে উপস্থিত ছিলাম। আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন ইউনুস; তিনিই সবার পক্ষ থেকে কথা বলছিলেন।
তিনি ইমামকে আরজ করলেন—
“আপনার জন্য আমি কোরবান হই! আমি প্রায়ই ইমাম হুসাইন (আ.)-কে স্মরণ করি। তখন আমি কী বলব?”
ইমাম সাদিক (আ.) বললেন—
«صَلَّى اللَّهُ عَلَيْكَ يَا أَبَا عَبْدِ اللَّهِ»
“হে আবা আবদিল্লাহ্! আল্লাহর রহমত ও দরুদ আপনার উপর বর্ষিত হোক।”
অতঃপর তিনি বলেন— “এ বাক্যটি তিনবার পাঠ করবে। কেননা এই সালাম তাঁর নিকট পৌঁছে যায়—চাই নিকট থেকে হোক বা দূর থেকে।”
[আল-কাফি, খণ্ড ৪, পৃষ্ঠা ৫৭৫]
আপনার কমেন্ট