সোমবার ১৬ নভেম্বর ২০২৬ - ০৯:৩১
বিমা কোম্পানি থেকে পাওয়া অর্থের খুমস প্রদানের শরয়ি বিধান

হাওজা নিউজ এজেন্সি— শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) বিমা কোম্পানি থেকে প্রাপ্ত অর্থের খুমস (পঞ্চমাংশ) প্রদানসংক্রান্ত একটি শরয়ি প্রশ্নের জবাব দিয়েছেন।

প্রশ্ন ও উত্তরটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—

প্রশ্ন: বিমা কোম্পানি থেকে প্রাপ্ত অর্থের ওপর খুমস প্রযোজ্য হবে কি না, তা অর্থ পাওয়ার পেছনে বিমা চুক্তির ভূমিকার ওপর নির্ভর করে। তবে কখনো কখনো কোনো ব্যক্তির সঙ্গে বিমা কোম্পানির চুক্তি থাকলেও তিনি যে অর্থ পান, তা ওই চুক্তির ভিত্তিতে দেওয়া হয় না।

উদাহরণস্বরূপ, একটি গাড়ি দুর্ঘটনায় তিনজন আহত হলেন। তাঁদের মধ্যে চালকের সঙ্গে বিমা কোম্পানির কোনো চুক্তি নেই। অন্যদিকে, দুই যাত্রীর মধ্যে একজনের বিমা চুক্তি রয়েছে এবং অপরজনের নেই। এ অবস্থায় বিমা কোম্পানি চুক্তিবদ্ধ যাত্রী ও চুক্তিবিহীন যাত্রী—উভয়কেই আঘাতজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ বা দিয়াত (রক্তপণ) প্রদান করে।

একইভাবে, চালক বিমা চুক্তি না থাকা সত্ত্বেও ক্ষতিপূরণ পান। বিমা চুক্তিবদ্ধ যাত্রীও ক্ষতিপূরণ পান। তবে তিনি এ অর্থ পান একজন যাত্রী হিসেবে, বিমা চুক্তির কারণে নয়। কারণ, তাঁর পরিবর্তে অন্য কোনো যাত্রী থাকলেও বিমা চুক্তি না থাকা সত্ত্বেও তিনিও একই ক্ষতিপূরণ পেতেন।

সুতরাং, এ ক্ষেত্রে বিমা চুক্তি থাকাকে খুমস প্রযোজ্য হওয়ার মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত নয়।

উত্তর: কোনো ব্যক্তি বিমা কোম্পানির সঙ্গে নিজে যে চুক্তি করেছেন, তার ভিত্তিতে প্রাপ্ত অর্থের ওপর খুমস প্রযোজ্য হবে। তবে ওই ব্যক্তির সঙ্গে বিমা কোম্পানির এ ধরনের কোনো চুক্তি না থাকা সত্ত্বেও অন্য কোনো কারণে অর্থ প্রদান করা হলে, তার ওপর খুমস প্রযোজ্য হবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha