সোমবার ১৬ নভেম্বর ২০২৬ - ১০:৪৪
শিশুর মনে নামাজের প্রতি ভালোবাসা গড়ে তোলার উপায় জানালেন আয়াতুল্লাহ মোজতবা তেহরানি

শিশুর মনে ধর্মীয় মূল্যবোধ ও ইবাদতের প্রতি ভালোবাসা গড়ে তুলতে কঠোর আদেশ-নিষেধের চেয়ে কোমল ভাষা, ধৈর্য ও নিয়মিত অনুশীলন বেশি কার্যকর। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) মনে করেন, স্নেহপূর্ণ ভাষায় বারবার নামাজ ও পবিত্রতার (অজু) শিক্ষা দিলে এসব ইবাদত শিশুর স্বভাবে পরিণত হয়।

হাওজা নিউজ এজেন্সি’র তথ্যমতে, সন্তানকে ধর্মীয় শিক্ষায় অভ্যস্ত করার ক্ষেত্রে বাবা-মায়ের কঠোরতা, জোরাজুরি ও রাগারাগি তার সঙ্গে জায়নামাজের সম্পর্ক দুর্বল করে দিতে পারে। একই সঙ্গে ইবাদতের প্রতি তার স্বতঃস্ফূর্ত আগ্রহ বিকাশের পথও বাধাগ্রস্ত হয়। মরহুম আয়াতুল্লাহ আগা মোজতবা তেহরানির মতে, শিশুর মধ্যে ইবাদতের অভ্যাস গড়ে তোলার উপায় জবরদস্তি নয়; বরং কোমল ও শান্ত ভাষায় বারবার তা শেখানো। নিয়মিত অনুশীলনের মাধ্যমে একসময় এসব অভ্যাস শিশুর স্বভাবে পরিণত হয়।

এ প্রসঙ্গে আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.) বলেছেন,

أَدِّبْ صِغَارَ أَهْلِ بَیْتِکَ بِلِسَانِکَ عَلَی الصَّلَاةِ وَ الطَّهُورِ.

“তোমার পরিবারের ছোটদের নামাজ ও অজুর বিষয়ে মৌখিকভাবে শিক্ষা দাও এবং এ ব্যাপারে তাদের নিয়মিত উৎসাহিত করো। কারণ, বারবার অনুশীলনের মাধ্যমে কোনো কাজ মানুষের স্বভাবে পরিণত হয়।”

সূত্র: মাজমুয়ায়ে ওয়াররাম, খণ্ড ২, পৃষ্ঠা ১৫৫।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha