শনিবার ২৩ মে ২০২৬ - ১০:৩৪
কিস্তিতে কেনাবেচার শরয়ী বিধান

হযরত আয়াতুল্লাহ উজমা সিস্তানি (দা.বা.) 'কিস্তিতে কেনাবেচা' সংক্রান্ত একটি ইস্তিফতার উত্তর দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ সিস্তানি কিস্তিতে পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন যা সংশ্লিষ্টদের জন্য পেশ করা হলো:

কিস্তিতে পণ্য কেনাবেচা
প্রশ্ন: যদি কেউ কোনো পণ্য কিস্তিতে ক্রয় করতে চায়, তাহলে বিক্রেতা প্রতিমাসে ক্রেতার নিকট থেকে যে অতিরিক্ত অর্থ (লাভ) গ্রহণ করেন, তা কি সুদ হিসেবে গণ্য হবে, নাকি বৈধ?

উত্তর: পণ্যের নগদ মূল্যের চেয়ে অধিক মূল্যে কিস্তিতে কেনাবেচা করা জায়েজ। তবে ক্রয়কৃত মূল্যের ওপর বিলম্বের বিনিময়ে অতিরিক্ত অর্থ প্রদানের শর্ত রাখা হারাম।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha