হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, কোমে অবস্থিত বাংলাদেশে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি ছাত্র, আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাংলাদেশে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলীজাদে মুসাভী, সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের উপপ্রধান আয়াতুল্লাহ কুম্মী, বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহান-আবাদি এবং বাংলাদেশে ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর ড. মাওলায়ী।

অনুষ্ঠানে ইসলামী জ্ঞানচর্চা, ইসলামী বিপ্লব এবং পবিত্র কুরআনের তাফসির বিষয়ক শহীদ ইমাম খামেনেয়ীর বাংলা অনূদিত বিভিন্ন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়াও প্রথমবারের মতো বাংলা ভাষায় “আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনি খামেনেয়ীর জীবনী” গ্রন্থের প্রাথমিক সংস্করণ উন্মোচন করা হয়।

বাংলাভাষী পাঠকদের কাছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ব্যক্তিত্ব, জ্ঞান, নৈতিকতা ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরার উদ্দেশ্যে গ্রন্থটি রচনা করা হয়েছে। বইটির প্রাথমিক সংস্করণ উন্মোচন অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণীয় পর্ব হিসেবে বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়াতুল্লাহ কুম্মী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলীজাদে মুসাভী এবং ড. জালিল রাহিমি জাহান-আবাদি আন্তর্জাতিক পরিসরে ইসলামী বিপ্লবের চিন্তাধারা বিস্তারে অনুবাদের গুরুত্ব, বিভিন্ন জাতির কাছে ইসলামী শিক্ষার বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা এবং উপমহাদেশ অঞ্চলে শিক্ষা, সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার কমেন্ট