হাওজা নিউজ এজেন্সি: আরাফার দিনের রোজা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ শরয়ী দিকনির্দেশনা তুলে ধরেন। পাঠকদের জন্য তা নিচে উপস্থাপন করা হলো:
প্রশ্ন: আরাফার দিনে রোজা রাখা কি মুস্তাহাব?
উত্তর: ইসলামী শরিয়তে কিছু রোজাকে মাকরূহ বলা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—
১. আশুরার দিনের রোজা।
২. মেহমানের (যে বেড়াতে এসেছে) জন্য মেজবানের (যার বাসায় এসেছে) অনুমতি ছাড়া নফল রোজা রাখা।
৩. সন্তানের জন্য পিতার অনুমতি ছাড়া নফল রোজা রাখা।
৪. এমন ব্যক্তির জন্য আরাফার দিনের রোজা, যার ক্ষেত্রে রোজা রাখা দোয়া, ইবাদত ও মুনাজাত থেকে তাকে বিরত রাখে।
৫. যে দিন সম্পর্কে সন্দেহ থাকে— সেটি আরাফার দিন নাকি ঈদুল আজহার দিন; সেদিন রোজা রাখা।
আপনার কমেন্ট