হাওজা নিউজ এজেন্সি: ইমাম মূসা আল-কাযিম (আ.) বলেন,
يَنْبَغِي لِمَنْ عَقَلَ عَنِ اللَّهِ أَنْ لَا يَسْتَبْطِئَهُ فِي رِزْقِهِ وَلَا يَتَّهِمَهُ فِي قَضَائِهِ
যে ব্যক্তি আল্লাহকে যথার্থভাবে চিনেছে, তার উচিত নয় রিজিকের ব্যাপারে আল্লাহকে বিলম্বকারী মনে করা এবং তাঁর ফয়সালা ও তাকদির সম্পর্কে কোনো কুধারণা পোষণ না করা।
[আল-কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ৬১]
এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহ কখনো তাঁর বান্দার প্রতি অবিচার করেন না। তাঁর প্রতিটি সিদ্ধান্তই প্রজ্ঞাপূর্ণ এবং কল্যাণময়। তাই মুমিনের বৈশিষ্ট্য হলো—ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি।
আপনার কমেন্ট