হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর নিকট উপস্থাপিত একটি ধর্মীয় প্রশ্নের উত্তর:
প্রশ্ন: কোনো ব্যক্তি দীর্ঘ সময় (ধরা যাক ছয় মাস পর)— নিশ্চিতভাবে জানতে পারলেন যে, এ সময়ে তিনি প্রতিদিন ফজরের নামাজ ওয়াক্ত শুরু হওয়ার কয়েক মিনিট পূর্বেই আদায় করে আসছিলেন। এ অবস্থায় কি তাকে গত ছয় মাসের সব ফজরের নামাজ কাজা করতে হবে?
উত্তর: প্রথম দিনের নামাজটি ব্যতীত পরবর্তী নামাজগুলো—যদিও তা আদায়ের নিয়তে পড়া হয়ে থাকে—পূর্ববর্তী দিনের ফজরের নামাজের কাজা হিসেবে গণ্য হবে।
সুতরাং, এ ক্ষেত্রে শুধুমাত্র সর্বশেষ ফজরের নামাজটির কাজা আদায় করলেই যথেষ্ট হবে; ছয় মাসের সব ফজরের নামাজ পুনরায় কাজা করার প্রয়োজন নেই।
আপনার কমেন্ট