সন্তান প্রতিপালনে জবরদস্তি করার ক্ষেত্রে শরয়ি নির্দেশনা

সন্তানদের নামাজ ও হিজাব পালনে কতটুকু বাধ্য করা যায়—এ বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন হযরত আয়াতুল্লাহ সিস্তানি।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সিস্তানি বলেন, সন্তানরা শরয়ি দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের সংশোধনের ক্ষেত্রে ইসলামের নির্ধারিত বিধান ও সীমারেখা মেনে চলতে হবে।

প্রশ্ন: সন্তানদের নামাজ আদায় ও হিজাব পালনের ব্যাপারে কতটুকু পর্যন্ত বাধ্য করা যেতে পারে?

উত্তর: যেসব সন্তান শরয়ি দৃষ্টিতে বালেগ বা প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদের ক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার (সৎকাজের নির্দেশ এবং অসৎকাজ থেকে বিরত রাখার চেষ্টা) পালন করা।

তবে ওয়াজিব সতর্কতা (ইহতিয়াতে ওয়াজিব) অনুযায়ী, শরয়ি কর্তৃপক্ষের (হাকিমে শরয়ি) অনুমতি ব্যতীত তাদের প্রহার করা বা অনুরূপ শারীরিক শাস্তি প্রদান করা জায়েজ নয়।

অবশ্য সংশোধন ও দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে কিছু বিকল্প পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। যেমন, প্রয়োজনবোধে কিছু আর্থিক সহায়তা বা নির্দিষ্ট সুযোগ-সুবিধা সীমিত করার মতো উপায় অবলম্বন করা যেতে পারে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ সিস্তানির এ উত্তরটি বিশেষভাবে বালেগ সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য। মূল ফতোয়ায় অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বিষয়ে পৃথক কোনো আলোচনা করা হয়নি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha