হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) আশুরার শোকপালনকারীদের মর্যাদা সম্পর্কে বলেন—
من کان یوم عاشورا یوم مصیبته و حزنه و بکائه جعل الله عز و جل یوم القیامة یوم فرحه و سروره.
যার কাছে আশুরার দিনটি শোক, বেদনা ও অশ্রুর দিন হিসেবে পরিগণিত হয়, মহান আল্লাহ কিয়ামতের দিনকে তার জন্য আনন্দ ও সুখের দিনে পরিণত করবেন।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৪৪, পৃষ্ঠা ২৮৪]
এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শোক প্রকাশ কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং তা ঈমান, আনুগত্য ও সত্যের প্রতি অঙ্গীকারেরও প্রতীক।
আপনার কমেন্ট