সোমবার ২৯ জুন ২০২৬ - ২০:৫১
বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালকের সাক্ষাৎ

বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. সাইয়্যেদ মাহদী আলীজাদেহ মুসাভী তাঁর সফরসঙ্গীদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব খলিলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

হাওজা নিউজ এজেন্সি: সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী প্রজাতন্ত্র ইরান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষামূলক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের শিক্ষা ও ইসলামী কেন্দ্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আন্তধর্মীয় সংলাপ জোরদার, যৌথ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন এবং বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামী সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভী ইরান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসের কথা উল্লেখ করে বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধির দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন।

বৈঠকের একপর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব খলিলকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়, যাতে তিনি দেশটির শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় সক্ষমতা, বিশেষ করে হাওজায়ে ইলমিয়া (ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান) ও বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রম সম্পর্কে নিকট থেকে অবগত হওয়ার সুযোগ পান।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব খলিল দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানিয়ে ইসলামী ঐক্য সুদৃঢ়করণ, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।

বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালকের সাক্ষাৎ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha