বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ - ১৫:৫৯
বন্যার্তদের পাশে ঢাকাস্থ ইরান দূতাবাস, পাঠানো হলো খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী

বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দূতাবাসের পক্ষ থেকে পাঠানো হয়েছে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী।

হাওজা নিউজ এজেন্সি: ইরান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে তারা অন্যান্য মুসলিম দেশের দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারানোর পাশাপাশি লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা ৫৮ জনে পৌঁছেছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।

বন্যার্তদের পাশে ঢাকাস্থ ইরান দূতাবাস, পাঠানো হলো খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী

এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছে ইরান দূতাবাস। তারা জানিয়েছে, বন্যাদুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

দূতাবাসের পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, বিশুদ্ধ খাবার পানি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইরান দূতাবাস জানিয়েছে, মানবিক সহযোগিতার এই উদ্যোগে অন্যান্য মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের সঙ্গে একাত্ম হয়ে তারা দুর্গত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বন্যার্তদের পাশে ঢাকাস্থ ইরান দূতাবাস, পাঠানো হলো খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha