রবিবার ১৯ জুলাই ২০২৬ - ১৩:১০
শহীদ নেতার দৃষ্টিতে শিল্পের গুরুত্ব

আমাদের ইমাম ও শহীদ নেতার দৃষ্টিতে শিল্প একটি ঐশী আমানত এবং মহান নিয়ামত, যার জন্য সবার আগে শিল্পীকেই কৃতজ্ঞ থাকা উচিত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমাদের ইমাম ও শহীদ নেতার বক্তব্য ও দিকনির্দেশনা পুনরালোচনা করলে বোঝা যায় যে, তাঁর দৃষ্টিতে শিল্প একটি শক্তিশালী আধ্যাত্মিক ও ঐশী মাধ্যম। সত্যের পথে এবং মানবজাতির উন্নতির লক্ষ্যে ব্যবহৃত হলে শিল্প অস্তিত্বের গভীরতম অনুভূতি ও সত্যকে নতুন এবং প্রভাবশালী উপায়ে প্রকাশ করতে সক্ষম।

এমন এক সময়ে, যখন শিল্প কখনো কখনো কেবল বিনোদনের মাধ্যম, প্রযুক্তিগত দক্ষতার প্রদর্শন বা সমাজকে উদাসীন করে তোলার উপকরণে পরিণত হয়েছে, তখন শহীদ খামেনেয়ীর শিল্পবিষয়ক দৃষ্টিভঙ্গি পুনরায় পাঠ আমাদের সৃষ্টিশীলতা ও আধ্যাত্মিকতার এমন কিছু দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা তুলনামূলকভাবে কম আলোচিত। তাঁর মতে, শিল্প এমন একটি প্রদীপ, যা শিল্পীর অন্তরে জ্বলে এবং যার দায়িত্ব হলো সূক্ষ্মতা ও সত্যকে প্রকাশ করা।

এই "ঐশী দান"-এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত

শহীদ নেতার দৃষ্টিতে শিল্প কেবল অর্জিত দক্ষতা বা প্রযুক্তিগত কৌশল নয়; বরং এটি একটি ঐশী দান ও সৃষ্টিকর্তার প্রদত্ত অনুগ্রহ। এ কারণে তিনি বিশেষভাবে জোর দিতেন যে, শিল্প মানুষের আত্মার সর্বোচ্চ ও সর্বাধিক মূল্যবান অংশগুলোর একটি। এর যথাযথ মূল্যায়ন করা উচিত এবং তা আল্লাহর পথে ব্যয় করা উচিত। তাঁর বিশ্বাস ছিল, শিল্পের মৌলিক স্বভাবই হলো সৃষ্টি।

উম্মাহর শহীদ নেতার দৃষ্টিতে শিল্প একটি আধ্যাত্মিক গুণ, যা মানুষের আত্মার মতোই সহজে সংজ্ঞায়িত করা যায় না; তবে এর প্রভাব ও প্রকাশ স্পষ্টভাবে দেখা যায়।

তাঁর দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শিল্প এমন সব ভাব ও সত্য প্রকাশ করতে পারে, যা সাধারণ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি শিল্পকে মানুষের সূক্ষ্ম কল্পনা ও গভীর ধারণাগুলোর প্রকাশের মাধ্যম হিসেবে দেখতেন। শিল্পের ভাষা না থাকলে এসব অনুভূতি মানুষের অন্তরে অব্যক্তই থেকে যেত।

শিল্পের গুরুত্ব সম্পর্কে ইসলাম ও কুরআনের গুরুত্বারোপ

শহীদ খামেনেয়ীর বিশ্বাস ছিল, ইসলাম কেবল শিল্পকে গ্রহণই করেনি, বরং তাকে উৎসাহিতও করেছে। তিনি তাঁর বক্তৃতা ও দিকনির্দেশনায় পবিত্র কুরআনকে শিল্পের সর্বোচ্চ নিদর্শন হিসেবে উল্লেখ করে বলতেন: আল্লাহ সর্বোচ্চ জ্ঞান ও সত্য প্রকাশের জন্য সবচেয়ে বাগ্মী এবং সবচেয়ে সুন্দর শিল্পভাষা বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন: কুরআনের অলৌকিকত্ব এই যে, এটি সৌন্দর্য ও শিল্পের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করলেও সম্পূর্ণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; এতে কোনো কল্পনাপ্রসূত অতিরঞ্জন বা মিথ্যা নেই। যদি কুরআনের শিল্পভাষা না থাকত, তবে এত উচ্চতর সত্যকে ধারণ করা এবং মানুষকে মুগ্ধ করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, শিল্প আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি, যার যথাযথ মর্যাদা দেওয়া উচিত: শিল্পের বৈশিষ্ট্য হলো, সৃষ্টি তার অন্তর্নিহিত স্বভাবের অংশ। শিল্পের সৃজনক্ষমতা রয়েছে।

অনেক সময় মনে হয় শিল্প কেবল বিদ্যমান কোনো কিছুকে সাজিয়ে-গুছিয়ে তুলছে, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায়, শিল্প আসলে নতুন কিছু সৃষ্টি করছে। সাধারণ উপাদান থেকে এমন রূপ সৃষ্টি হয়, যা আগের উপাদানের ধারাবাহিকতা নয়; বরং সম্পূর্ণ নতুন এক বাস্তবতা। এটাই শিল্পের সৃষ্টিশীলতা। তাই শিল্প অমূল্য রত্ন এবং শিল্পীও প্রকৃত অর্থে মূল্যবান।

শহীদ নেতার দৃষ্টিতে প্রকৃত শিল্প

সংস্কৃতি ও শিল্পজগতের ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন: শিল্প অত্যন্ত মূল্যবান এক রত্ন। এর মূল্য শুধু এই কারণে নয় যে, এটি মানুষের মন ও দৃষ্টি আকর্ষণ করে-এমন অনেক কিছুই আছে, যা শিল্প নয়, তবুও মানুষের মন টানে। শিল্পের প্রকৃত মূল্য এই যে, এটি আল্লাহর এক বিশেষ দান। প্রত্যেক ধরনের শিল্পই একটি ঐশী অনুগ্রহ।

শিল্পের প্রকাশের দিকটি গুরুত্বপূর্ণ হলেও সেটিই শিল্পের সম্পূর্ণ সত্য নয়। প্রকাশের আগেই শিল্পীর মধ্যে একটি শিল্পবোধ ও শিল্প-অনুভূতি জন্ম নেয়, আর মূল বিষয়টি সেখানেই। যখন কোনো সৌন্দর্য, সূক্ষ্মতা বা সত্য উপলব্ধি করা হয়, তখন শিল্পী তাঁর অন্তরের শিল্পপ্রদীপের আলোয় এমন সূক্ষ্মতা ও সত্য প্রকাশ করেন, যা সাধারণ মানুষ অনেক সময় উপলব্ধিই করতে পারে না। এই উপলব্ধি, প্রতিফলন এবং ব্যাখ্যার ফলই প্রকৃত ও সত্যিকারের শিল্প।

অন্যত্র তিনি বলেন: শিল্প আল্লাহর এক আমানত এবং মহান নিয়ামত; শিল্পীও আল্লাহর একটি নিয়ামত। এখানে দু'পক্ষের দায়িত্ব রয়েছে। একদিকে আমরা, যাদের আল্লাহ এমন একজন শিল্পী দান করেছেন; অন্যদিকে সেই শিল্পী, যাকে আল্লাহ শিল্পের প্রতিভা দান করেছেন। উভয়েই আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত।

শিল্প সর্বোত্তম মাধ্যম ও যোগাযোগের উপায়

শিল্পের সংজ্ঞা ও অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন: শিল্পকে প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করা যায় না। অনেকে শিল্পের সংজ্ঞা দিয়েছেন; আমিও বিভিন্ন জায়গায় তা পড়েছি। কিন্তু শিল্প একটি আধ্যাত্মিক গুণ। এর বৈশিষ্ট্য ও প্রভাব বর্ণনা করা যায়, কিন্তু শিল্প নিজেকে সংজ্ঞায়িত করা যায় না।

মানুষের আত্মার মতোই শিল্পও এমন একটি বিষয়। আত্মাকে যেমন সরাসরি সংজ্ঞায়িত করা যায় না, কেবল তার বৈশিষ্ট্য ও প্রভাব বর্ণনা করা যায়, শিল্পও তেমন। সব শিল্পেরই একটি অভিন্ন ভিত্তি রয়েছে। শিল্প সঠিক কিংবা ভুল-যে কোনো চিন্তা বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। শিল্প একটি উপকরণ, একটি মাধ্যম এবং অত্যন্ত শক্তিশালী যোগাযোগব্যবস্থা। এমনকি সাধারণ প্রচারকার্যেও শিল্পের যথাযথ ব্যবহার করা উচিত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha