সোমবার ২০ জুলাই ২০২৬ - ১০:৫১
মানুষের রিজিক তাকেও খুঁজে নেয়

আমিরুল মুমিনীন হযরত আলী (আ.) তাঁর পুত্রের উদ্দেশে লেখা এক চিঠিতে রিজিকের প্রকৃত স্বরূপ এবং তা অর্জনের ক্ষেত্রে মানসিক প্রশান্তি, সংযম ও আল্লাহর ওপর তাওয়াক্কুলের গুরুত্ব তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম আলী (আ.) বলেন—

> وَاعْلَمْ یَا بُنَیَّ أَنَّ الرِّزْقَ رِزْقَانِ: رِزْقٌ تَطْلُبُهُ، وَرِزْقٌ یَطْلُبُکَ، فَإِنْ أَنْتَ لَمْ تَأْتِهِ أَتَاکَ.

“হে আমার প্রিয় পুত্র! জেনে রাখো, রিজিক দুই প্রকার। এক প্রকার রিজিকের জন্য তুমি চেষ্টা-সাধনা কর; আরেক প্রকার রিজিক তোমারই সন্ধান করে। তুমি যদি তার কাছে না-ও যেতে পারো, তবুও সে তোমার কাছে এসে পৌঁছাবে।

[নাহজুল বালাগাহ, পত্র ৩১]

শিক্ষা: এই বাণী আমাদের শিক্ষা দেয় যে, হালাল উপায়ে জীবিকার জন্য আন্তরিক চেষ্টা করা মানুষের দায়িত্ব। তবে রিজিক নিয়ে অস্থিরতা, অতিরিক্ত দুশ্চিন্তা বা হতাশায় নিমজ্জিত হওয়া উচিত নয়। কারণ, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন, তা নির্ধারিত সময়ে ও নির্ধারিত উপায়েই তার কাছে পৌঁছে যাবে। তাই চেষ্টা ও তাওয়াক্কুল—উভয়ের সমন্বয়ই একজন মুমিনের জীবনদর্শন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha