মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ - ০৯:৩৭
কথা প্রচারের আগে তা গভীরভাবে বুঝে নাও

হযরত আমীরুল মুমিনীন আলী (আ.) একটি মূল্যবান বাণীতে কোনো কথা বা সংবাদ শোনার পর তা গভীরভাবে অনুধাবন ও চিন্তা করার গুরুত্ব তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন—

اعْقِلُوا الْخَبَرَ إِذَا سَمِعْتُمُوهُ عَقْلَ رِعَایَةٍ لَا عَقْلَ رِوَایَةٍ، فَإِنَّ رُوَاةَ الْعِلْمِ کَثِیرٌ وَرُعَاتَهُ قَلِیلٌ.

যখন কোনো কথা বা সংবাদ শুনবে, তখন তা শুধু বর্ণনা করার জন্য গ্রহণ করো না; বরং তা গভীরভাবে বুঝে, চিন্তা-ভাবনা করে আত্মস্থ করো। কেননা জ্ঞানের বর্ণনাকারী অনেক, কিন্তু সেই জ্ঞানের প্রকৃত ধারক, রক্ষক ও বাস্তবায়নকারী খুবই অল্প।

[নাহজুল বালাগা, হিকমত ৯৮]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha