হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাসান মুজতাবা (আ.) বলেন—
تَأْتِی عُلَمَاءُ شِیعَتِنَا الْقَوَّامُونَ بِضُعَفَاءِ مُحِبِّینَا وَأَهْلِ وِلَایَتِنَا یَوْمَ الْقِیَامَةِ، وَالْأَنْوَارُ تَسْطَعُ مِنْ تِیجَانِهِمْ.
কিয়ামতের দিন আমাদের শিয়া আলেমগণ—যারা আমাদের দুর্বল অনুরাগী ও আহলুল বাইত (আ.)-এর অনুসারীদের ঈমান ও আকিদা রক্ষায় অবিচল থেকেছেন—তারা উপস্থিত হবেন। তাদের মাথার মুকুট থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হবে।
[মাহাজ্জাতুল বাইদা (মুল্লা ফয়েজ কাশানী), খণ্ড ১, পৃষ্ঠা ৩৩]
এই হাদিসে সেই সব আলেমের মর্যাদা তুলে ধরা হয়েছে, যারা জ্ঞান, শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আহলুল বাইত (আ.)-এর অনুসারীদের, বিশেষত জ্ঞান ও বিশ্বাসে দুর্বল মানুষদের ঈমান ও আকিদা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ সম্মান ও মর্যাদায় ভূষিত করবেন। তাদের মুকুট থেকে বিচ্ছুরিত নূর সেই সম্মান, মর্যাদা ও আধ্যাত্মিক গৌরবের প্রতীক।
আপনার কমেন্ট