রবিবার ২৬ জুলাই ২০২৬ - ১০:১৪
ঋতুস্রাব বা শরিয়তসম্মত ওজর অবস্থায় ইমাম হুসাইন (আ.)–এর পবিত্র কবরের পাশে নারীদের অবস্থানের বিধান

আরবাঈনের জিয়ারত কিংবা আহলে বাইত (আ.)–এর পবিত্র মাযার জিয়ারতের সময় কোনো নারী যদি শরিয়তসম্মত ওজরের (যেমন ঋতুস্রাব) সম্মুখীন হন, তাহলে তাঁর করণীয় কী? এ বিষয়ে মারজায়ে তাকলীদের মধ্যে ভিন্ন ভিন্ন ফতোয়া রয়েছে। ‘আরবাঈনের বিধান’ শীর্ষক বিশেষ আয়োজনে এ-সংক্রান্ত শরিয়তি বিধান তুলে ধরা হয়েছে।

আরবাঈনের পবিত্র জিয়ারত উপলক্ষে হাওজা নিউজ এজেন্সি’র বিশেষ আয়োজন ‘আরবাঈনের বিধান’–এ বিভিন্ন শরিয়তি মাসআলা নিয়ে আলোচনা করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদী।

প্রশ্ন: আরবাঈনের সফর বা ইমামদের (আ.) পবিত্র মাযার জিয়ারতের সময় কোনো নারী যদি শরিয়তসম্মত ওজরের (যেমন ঋতুস্রাব) সম্মুখীন হন, তাহলে তাঁর করণীয় কী?

উত্তর: অধিকাংশ মারজায়ে তাকলীদের মতে, শরিয়তসম্মত ওজর অবস্থায় ইমাম (আ.)–এর পবিত্র কবরের পাশে থেমে থাকা বা অবস্থান করা বৈধ নয়।

তবে কিছু মারজা—যেমন শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ী (রহ.) এবং আয়াতুল্লাহুল উজমা শুবাইরী জানজানী—এর মতে, এ অবস্থায় সেখানে অবস্থান করা শরিয়তসম্মতভাবে বৈধ। তবে তাঁদের মতেও অবস্থান না করাই উত্তম।

যদি জিয়ারতের সফরের মধ্যেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সম্ভব হলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উত্তম, যাতে এমন অবস্থার সম্মুখীন হতে না হয়।

তবে যদি তা সম্ভব না হয়, তাহলে পবিত্র হারামের পাশ দিয়ে থেমে না থেকে অতিক্রম করতে কোনো সমস্যা নেই। আর উল্লিখিত দুই মারজার ফতোয়া অনুযায়ী, প্রয়োজনে সেখানে সাময়িকভাবে অবস্থান করলেও শরিয়তগত কোনো অসুবিধা নেই; যদিও তা পরিহার করাই অধিক উত্তম।

আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইমাম হুসাইন (আ.)–এর জিয়ারতের সওয়াব ও বরকত দান করেন।

হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম হুসাইন (আ.)–এর পবিত্র কবর জিয়ারতের অন্যতম বরকত হলো আল্লাহ তাআলা জিয়ারতকারীর আয়ুতে বরকত দান করেন এবং তাঁর জীবন দীর্ঘ করেন।

আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন আমাদের সবাইকে—বিশেষ করে ইমাম হুসাইন (আ.)–এর ভালোবাসায় উদ্বুদ্ধ মুমিনদের—মারিফাত ও আন্তরিকতার সঙ্গে বারবার তাঁর পবিত্র জিয়ারতের তাওফিক দান করেন।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha