হাওজা নিউজ এজেন্সি: একটি ধর্মীয় ইস্তিফতার উত্তরে শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) স্বর্ণ-সংক্রান্ত লেনদেনের শরয়ি বিধান সম্পর্কে নিম্নোক্ত ফতোয়া প্রদান করেছেন।
প্রশ্ন: আমার কাছে কিছু স্বর্ণ রয়েছে। আমি তা একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে দিয়েছি, যাতে তিনি তা দিয়ে ব্যবসা-বাণিজ্য করেন এবং প্রতি মাসে আমাকে লাভ প্রদান করেন। চুক্তি অনুযায়ী, আমি যখন ইচ্ছা, আমার জমা দেওয়া স্বর্ণের সমপরিমাণ গলিত স্বর্ণ (আবশুদ্ধ স্বর্ণ) তার কাছ থেকে ফেরত নিতে পারি। তবে যদি স্বর্ণটি তার কাছেই রেখে দিই, তাহলে মাস শেষে সে সময় প্রতি গ্রাম স্বর্ণের যে বাজারমূল্য থাকবে, তার ভিত্তিতে আমার জমা দেওয়া প্রতি গ্রামের বিপরীতে ১.৫ শতাংশ হারে লাভ আমাকে প্রদান করা হবে।
এ ধরনের চুক্তি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ?
উত্তর: যদি স্বর্ণ ব্যবসায়ী আপনার উকিল (প্রতিনিধি) হিসেবে আপনার স্বর্ণ ক্রয়-বিক্রয় করেন এবং চুক্তিতে উল্লেখিত পরিমাণ—অর্থাৎ ১.৫ শতাংশ বা তার বেশি—লাভ বাস্তবে অর্জিত হয়, তাহলে তিনি চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ লাভ আপনাকে প্রদান করতে পারবেন এবং অতিরিক্ত লাভ নিজের জন্য রাখতে পারবেন। এ ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিতে এ ধরনের চুক্তিতে কোনো অসুবিধা বা আপত্তি নেই।
আপনার কমেন্ট